
তেহরান সংলগ্ন আলবোরজ প্রদেশে মঙ্গলবার ভোরে হওয়া হামলায় দুই শিশুসহ ১৮ জন নিহত হয়েছেন। ২৪ জন আহত হয়েছেন বলে প্রাদেশিক কর্মকর্তাদের বরাতে ইরানি গণমাধ্যম জানিয়েছে।
আলবোরজ প্রদেশের ডেপুটি গভর্নরের উদ্ধৃতি দিয়ে মিজান অনলাইন এবং ফার্স সংবাদ সংস্থা জানায়, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় আবাসিক এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে।
এএফপি সংবাদ সংস্থার বরাতে জানা যায়, সাম্প্রতিক দিনগুলোতে সংঘর্ষে নিহত ও আহতের হালনাগাদ সংখ্যা ইরান সরকার প্রকাশ করেনি। এছাড়া সংবাদ পরিবেশনে বিধিনিষেধ থাকায় স্বতন্ত্রভাবে হতাহতের সংখ্যা যাচাই করা সম্ভব হয়নি।
যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা Human Rights Activists News Agency জানিয়েছে, ৬ এপ্রিল পর্যন্ত সংঘাতে অন্তত ৩ হাজার ৫৯৭ জন নিহত হয়েছেন। এর মধ্যে ১ হাজার ৬৬৫ জন বেসামরিক নাগরিক, যাদের মধ্যে অন্তত ২৪৮ জন শিশু। এছাড়া ১ হাজার ২২১ জন সামরিক সদস্য নিহত হয়েছেন এবং ৭১১ জনের পরিচয় নির্ধারণ করা যায়নি।
দৈনিক একুশে সংবাদ বিডি 
























