ঢাজা ১১:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরান ইস্যুতে ট্রাম্পের পরবর্তী পদক্ষেপ কেবল তার হাতে: হোয়াইট হাউজ

  • অনলাইন ডেস্ক
  • সপ্রকাশিত হয়েছে: ০৩:৫৮:১৯ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • ৩২ শেয়ার

ইরান ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কী ধরনের পদক্ষেপ নেবেন, তা কেবল তিনিই জানেন বলে জানিয়েছে হোয়াইট হাউজ

মঙ্গলবার (৭ এপ্রিল) হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট আল জাজিরা-কে দেওয়া সাক্ষাৎকারে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, প্রেসিডেন্ট ট্রাম্প ইরানকে দেওয়া আল্টিমেটামের নির্দিষ্ট সময়সীমা অনুযায়ী তেহরান আজ রাত ৮টার মধ্যে চুক্তিতে পৌঁছাতে হবে। নাহলে পরিস্থিতি কীভাবে ঘুরবে বা ট্রাম্প কী ধরনের সামরিক বা কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করবেন, তা আগে থেকে বলা সম্ভব নয়।

প্রেস সেক্রেটারি লেভিটের বক্তব্য অনুযায়ী, চূড়ান্ত সিদ্ধান্ত নেবার একমাত্র ক্ষমতা প্রেসিডেন্টের হাতে রয়েছে।

অপর দিকে, ট্রাম্পের হুমকির তীব্র প্রতিবাদ জানিয়েছে ইরান। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ ইসমাইল বাকি মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যকে ‘বর্বরতা’ হিসেবে অভিহিত করেন। তিনি লিখেছেন, একটি সভ্য জাতির সংস্কৃতি, যুক্তি ও বিশ্বাসের কাছে যেকোনো ধরনের বর্বর শক্তির পরাজয় নিশ্চিত।

ইরানের মুখপাত্র আরও বলেন, ইরান তাদের অধিকার ও ন্যায্য দাবির রক্ষা করতে সক্ষম। প্রয়োজনে নিজেদের সুরক্ষায় সর্বোচ্চ সামরিক ও কৌশলগত শক্তি প্রয়োগেরও হুঁশিয়ারি দেন তিনি।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

বেইজিংয়ে বিএনপি প্রতিনিধি দলের সঙ্গে চীনের শীর্ষ নেতাদের বৈঠক, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে আলোচনা

ইরান ইস্যুতে ট্রাম্পের পরবর্তী পদক্ষেপ কেবল তার হাতে: হোয়াইট হাউজ

সপ্রকাশিত হয়েছে: ০৩:৫৮:১৯ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬