ঢাজা ১১:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জ্বালানির তেল সরবরাহে ঘাটতি থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে: জাহেদ উর রহমান

আজ সচিবালয়ে পিআইডির সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে কথা বলেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান।

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, সরবরাহে কিছুটা ঘাটতি থাকলেও সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অবৈধ মজুদ ও পাচার রোধে অভিযান জোরদার করা হয়েছে এবং ভর্তুকির মাধ্যমে চাপ সামাল দিতে কাজ করছে সরকার।

মঙ্গলবার সচিবালয়ে প্রেস ইনফরমেশন ডিপার্টমেন্ট (পিআইডি)-এর সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

তিনি জানান, ‘কৃষক কার্ড’ চালুর কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে রয়েছে। আগামী পহেলা বৈশাখে টাঙ্গাইল জেলা স্টেডিয়াম-এ এ কর্মসূচির উদ্বোধন করা হবে। এ প্রকল্পের জন্য এডিপির আওতায় প্রায় ১ হাজার ১৫০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

জাহেদ উর রহমান বলেন, সরকার স্বল্প সময়ের মধ্যেই বিভিন্ন খাতে অগ্রগতি অর্জন করেছে এবং বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নিচ্ছে।

তিনি আরও জানান, পানিসম্পদ মন্ত্রণালয়-এর অধীনে ৫৪ জেলায় খাল খনন কার্যক্রম শুরু হয়েছে, যা কৃষি উৎপাদন ও পানি ব্যবস্থাপনায় ইতিবাচক প্রভাব ফেলবে। এছাড়া বাণিজ্য মন্ত্রণালয় রমজান মাসে বাজার নিয়ন্ত্রণে রাখতে সফল হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর-এর অভিযানে ১ হাজার ৬০৬টি মামলায় প্রায় ২ কোটি ৬৪ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং ট্রাক সেলের মাধ্যমে ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ করা হয়েছে।

স্বাস্থ্য খাত প্রসঙ্গে তিনি বলেন, হাম-এর সাম্প্রতিক প্রাদুর্ভাব উদ্বেগজনক হলেও সরকার দ্রুত ব্যবস্থা নিয়েছে। ইতোমধ্যে ১৮টি উপজেলায় টিকাদান কার্যক্রম শুরু হয়েছে এবং আগামী ৩ মে থেকে সারাদেশে একযোগে টিকা প্রদান শুরু হবে, যা ২১ মে’র মধ্যে শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রম সম্পর্কে তিনি জানান, ফুটপাত দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলছে। পাশাপাশি নৌ পরিবহন খাতে সব নৌযানকে ডিজিটাল রেজিস্ট্রেশনের আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পরিবেশ খাতে ১ কোটি ৫০ লাখ চারা উৎপাদন এবং প্রায় ১৯৮ একর বনভূমি উদ্ধার করে পুনরায় বনায়ন কার্যক্রম শুরু হয়েছে বলেও জানান তিনি।

যুব ও ক্রীড়া উন্নয়নে নতুন প্রতিভা অনুসন্ধান কর্মসূচি আগামী ৩০ এপ্রিল উদ্বোধন করা হবে এবং আন্তর্জাতিক পর্যায়ে পদকজয়ী ১২৯ জন খেলোয়াড়কে মাসিক ভাতা ও আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

প্রবাসী কল্যাণ প্রসঙ্গে তিনি জানান, মধ্যপ্রাচ্যের সংঘাতে নিহত বাংলাদেশিদের মরদেহ দেশে আনা হয়েছে এবং তাদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। নিহতদের পরিবারকে ৩ লাখ টাকা এবং বীমা হিসেবে ১০ লাখ টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

সড়ক পরিবহন খাতে গণপরিবহনে জিপিএস চালু, অনিয়ন্ত্রিত বাস কাউন্টার বন্ধ এবং ফেরিঘাটে নিরাপত্তা জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে।

সংস্কৃতি খাতে শিক্ষার্থীদের বই পড়ায় আগ্রহ বাড়াতে নতুন প্রতিযোগিতা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

জাহেদ উর রহমান বলেন, “সরকার সব খাতে সমন্বিতভাবে কাজ করছে। সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও জনগণের জীবনমান উন্নয়নে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

বেইজিংয়ে বিএনপি প্রতিনিধি দলের সঙ্গে চীনের শীর্ষ নেতাদের বৈঠক, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে আলোচনা

জ্বালানির তেল সরবরাহে ঘাটতি থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে: জাহেদ উর রহমান

সপ্রকাশিত হয়েছে: ০৩:৩৬:৫০ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬