ঢাজা ০৪:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

অস্ট্রেলিয়ার স্পিকার মিল্টন ডিক ঢাকা সফরে আসছেন

  • অনলাইন ডেস্ক
  • সপ্রকাশিত হয়েছে: ০৪:১২:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • ২৮ শেয়ার

অস্ট্রেলিয়ার পার্লামেন্টের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল নিয়ে চলতি সপ্তাহে ঢাকা সফরে আসছেন দেশটির স্পিকার মিল্টন ডিক। নতুন সরকার গঠনের পর এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন গতি সঞ্চার হওয়ার প্রত্যাশা করা হচ্ছে।

সফরের সূচি নিয়ে মঙ্গলবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে এক সৌজন্য বৈঠকে ঢাকার অস্ট্রেলীয় হাই কমিশনার সুসান রাইল বিস্তারিত তথ্য তুলে ধরেন। সফরের সময় প্রতিনিধি দলটি জাতীয় সংসদের স্পিকার ও প্রতিমন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক সাক্ষাৎ করবেন, সংসদ ভবন ও জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন এবং সংসদীয় কার্যক্রম পর্যবেক্ষণ করবেন।

বৈঠকে বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে অস্ট্রেলিয়া থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ, কৃষি খাতের উন্নয়ন, জলবায়ু ঝুঁকি মোকাবিলা এবং দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির সুযোগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, অস্ট্রেলীয় স্পিকারের এই সফরের মাধ্যমে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুসংহত হবে এবং উন্নয়ন সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি হবে।

সূত্র: সরকারি সংবাদ বিজ্ঞপ্তি

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

দেশের শান্তি রক্ষায় বিএনপি নেতা-কর্মীদের আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার নির্দেশ প্রধানমন্ত্রীর

অস্ট্রেলিয়ার স্পিকার মিল্টন ডিক ঢাকা সফরে আসছেন

সপ্রকাশিত হয়েছে: ০৪:১২:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬