ঢাজা ০৪:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

দিল্লিতে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর, দোভালের সঙ্গে বৈঠক

পারস্পরিক আস্থা ও শ্রদ্ধাবোধের ভিত্তিতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের বার্তা নিয়ে ভারতের রাজধানী নয়াদিল্লি-তে পৌঁছেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

মঙ্গলবার বিকেলে দিল্লিতে পৌঁছানোর পর সফরের প্রথম দিনেই তিনি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল-এর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন। বৈঠক শেষে তারা এক নৈশভোজে অংশ নেন।

১০ থেকে ১২ এপ্রিল মরিশাস-এ অনুষ্ঠিতব্য ভারত মহাসাগরীয় সম্মেলনে যোগ দেওয়ার পথে দিল্লিতে যাত্রাবিরতি করছেন পররাষ্ট্রমন্ত্রী। সফরের দ্বিতীয় দিনে বুধবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর-এর সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে। দিল্লির হায়দরাবাদ হাউসে অনুষ্ঠিতব্য এ বৈঠকে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।

এছাড়া একই দিনে ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী হারদীপ সিং পুরি-র সঙ্গেও সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এ সফরকে ‘শুভেচ্ছা সফর’ হিসেবে উল্লেখ করলেও ভারতের পক্ষ থেকে এটিকে ‘অফিসিয়াল ভিজিট’ হিসেবে অভিহিত করা হয়েছে।

কূটনৈতিক সূত্র জানায়, ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল-এর সঙ্গে এই সফরে বৈঠক হওয়ার সম্ভাবনা থাকলেও শেষ পর্যন্ত তা হচ্ছে না।

এর আগে ঢাকা ত্যাগের সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস এম মাহবুবুল আলম জানান, এ সফরে পারস্পরিক স্বার্থ ও শ্রদ্ধার ভিত্তিতে দুই দেশের সম্পর্ককে আরও স্থিতিশীল ও কার্যকর করার ওপর গুরুত্ব দেওয়া হবে।

উল্লেখ্য, সফরে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির রয়েছেন। দিল্লি সফর শেষে প্রতিনিধি দলটি ভারত মহাসাগরীয় সম্মেলনে যোগ দিতে মরিশাসের উদ্দেশে রওনা হবে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

দেশের শান্তি রক্ষায় বিএনপি নেতা-কর্মীদের আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার নির্দেশ প্রধানমন্ত্রীর

দিল্লিতে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর, দোভালের সঙ্গে বৈঠক

সপ্রকাশিত হয়েছে: ০৩:৫৬:১৬ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬