ঢাজা ০৪:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে উদ্যোগ নিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।

মঙ্গলবার জাতীয় সংসদে সরকারি দলের সদস্য ইকরামুল বারী টিপু-এর তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও সেবা প্রদানের ধারাবাহিকতা বজায় রাখতে প্রয়োজনীয় জনবল নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তিনি জানান, চলতি বছরের ২২ জানুয়ারি ৪৮তম বিসিএস-এর মাধ্যমে ২ হাজার ৯৮৪ জন সহকারী সার্জন ও ২৭৯ জন ডেন্টাল সার্জন নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া ৪৪তম বিসিএস-এর মাধ্যমে ৯৮ জন সহকারী সার্জন (এমবিবিএস) ও ২২ জন ডেন্টাল সার্জন নিয়োগ পেয়েছেন। এর আগে গত বছরের ১৮ ডিসেম্বর ২৭তম বিসিএস-এর মাধ্যমে ১৬২ জন সহকারী সার্জন নিয়োগ দেওয়া হয়।

অন্যদিকে, জয়নাল আবদিন-এর আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ২০২০-২১ অর্থবছর থেকে করোনা মহামারি মোকাবিলায় সরকার ভ্যাকসিন ও সংশ্লিষ্ট সরঞ্জাম ক্রয়ে মোট ৪ হাজার ৬৪৫ কোটি টাকার বেশি বরাদ্দ দেয়। এর মধ্যে ভ্যাকসিন ক্রয়ে ব্যয় হয়েছে ৪ হাজার ৩৯৪ কোটির বেশি টাকা।

এছাড়া সিরিঞ্জ ক্রয়ে প্রায় ৩০ কোটি ৮৮ লাখ টাকা, পরিবহন ব্যয়ে ১৯ কোটি ৫৭ লাখ টাকার বেশি এবং সিরিঞ্জ শিপিং চার্জে প্রায় ১ কোটি টাকা ব্যয় হয়েছে বলে জানান তিনি।

মন্ত্রী আরও জানান, ভ্যাকসিন ক্রয় সংক্রান্ত বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে কোনো অভিযোগ জমা পড়েনি। তবে সরকার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তা যথাযথভাবে পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

দেশের শান্তি রক্ষায় বিএনপি নেতা-কর্মীদের আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার নির্দেশ প্রধানমন্ত্রীর

১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে উদ্যোগ নিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

সপ্রকাশিত হয়েছে: ০২:২৩:১৯ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬