ঢাজা ০৪:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মালয়েশিয়ার শ্রমবাজার শিগগিরই বাংলাদেশিদের জন্য খুলছে-জানালেন উপদেষ্টা মাহদী আমিন

নিজস্ব প্রতিবেদক | ঢাকা

মালয়েশিয়ার শ্রমবাজার খুব শিগগিরই বাংলাদেশি কর্মীদের জন্য পুনরায় উন্মুক্ত হতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

রোববার সচিবালয়ে মালয়েশিয়া সফর-পরবর্তী এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

মাহদী আমিন বলেন, বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে সাম্প্রতিক দ্বিপাক্ষিক আলোচনায় শ্রমিক পাঠানোর প্রক্রিয়াকে আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে, বিদ্যমান কিছু জটিল আইন শিথিল করার অনুরোধ জানানো হয়েছে, যাতে বাংলাদেশি কর্মীরা সহজেই এই বৃহৎ শ্রমবাজারে প্রবেশ করতে পারেন।

তিনি জানান, মালয়েশিয়ায় অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশি শ্রমিকদের বিষয়েও আলোচনা হয়েছে এবং তাদের জন্য সম্ভাব্য সমাধান খোঁজার উদ্যোগ নেওয়া হয়েছে।

উপদেষ্টা আরও বলেন, প্রশিক্ষিত কর্মী পাঠানো, জনশক্তি রপ্তানির ব্যয় কমানো এবং সিন্ডিকেট ভেঙে স্বল্প খরচে শ্রমিক পাঠানোর বিষয়েও জোর দেওয়া হয়েছে। এ বিষয়ে মালয়েশিয়া সরকার ইতিবাচক মনোভাব দেখিয়েছে এবং দ্রুত সিদ্ধান্ত জানানো হবে বলে আশ্বাস দিয়েছে।

মাহদী আমিন জানান, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীম বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেশটি সফরের আমন্ত্রণ জানিয়েছেন। সফরকালে দুই প্রধানমন্ত্রীর মধ্যে অনুষ্ঠিত বৈঠকে শ্রমবাজার উন্মুক্তকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

তিনি বলেন, এই সফরের একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দুই দেশের পক্ষ থেকে প্রথমবারের মতো একটি যৌথ বিবৃতি প্রকাশ করা হয়েছে। এতে অভিবাসন ব্যয় কমানো, স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করা এবং পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়টি গুরুত্ব পেয়েছে, যা একটি বড় ধরনের অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।

মামলা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মাহদী আমিন বলেন, দেশে আইনের শাসন বিদ্যমান রয়েছে এবং বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করছে। অপরাধীদের শাস্তি এবং নির্দোষদের ন্যায়বিচার নিশ্চিত করা হবে।

ক্রেডিবল রিক্রুটমেন্ট এজেন্সি প্রসঙ্গে তিনি বলেন, এটি নতুন কোনো সিন্ডিকেট গঠনের উদ্যোগ নয়। বরং নির্দিষ্ট যোগ্যতার ভিত্তিতে এজেন্সি নির্বাচন করা হবে এবং সব দেশের ক্ষেত্রেই একই মানদণ্ড অনুসরণ করা হবে।

তিনি আরও বলেন, স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে ধাপে ধাপে অভিবাসন ব্যয় কমানো হবে। এর মাধ্যমে আরও বেশি সংখ্যক মানুষের বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং দীর্ঘদিনের সিন্ডিকেট ব্যবস্থা ভেঙে দেওয়ার লক্ষ্যেই সরকার কাজ করছে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

দেশের শান্তি রক্ষায় বিএনপি নেতা-কর্মীদের আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার নির্দেশ প্রধানমন্ত্রীর

মালয়েশিয়ার শ্রমবাজার শিগগিরই বাংলাদেশিদের জন্য খুলছে-জানালেন উপদেষ্টা মাহদী আমিন

সপ্রকাশিত হয়েছে: ০৩:০৩:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬