ঢাজা ০৭:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জুনের শুরুতেই বিসিবি নির্বাচন আয়োজনের ইঙ্গিত তামিম ইকবালের

  • স্পোর্টস ডেস্ক:
  • সপ্রকাশিত হয়েছে: ০৩:১৩:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • ৬ শেয়ার

 নির্ধারিত সময়সীমার আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচন আয়োজনের পরিকল্পনার কথা জানিয়েছেন অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল

আজ বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে চলাকালীন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বোর্ড ৯০ দিনের পূর্ণ সময়সীমা পর্যন্ত অপেক্ষা করতে চায় না। বরং জুনের শুরুতেই নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, “আমাদের ২১ জুলাইয়ের মধ্যে নির্বাচন করার কথা রয়েছে। তবে আমরা সেই সময় পর্যন্ত অপেক্ষা করতে চাই না। প্রথম লক্ষ্য হলো জুনের প্রথম সপ্তাহে নির্বাচন আয়োজন করা। সেটি সম্ভব না হলে দ্বিতীয় সপ্তাহে নির্বাচন সম্পন্ন করা হবে।”

উল্লেখ্য, পূর্ববর্তী বোর্ড প্রধান আমিনুল ইসলাম বুলবুল-এর নেতৃত্বাধীন কমিটি ভেঙে দেওয়ার পর ১১ সদস্যের অ্যাডহক কমিটিকে বোর্ড পরিচালনা ও নির্বাচন আয়োজনের দায়িত্ব দেওয়া হয়।

তামিম ইকবাল আরও জানান, আসন্ন নিউজিল্যান্ড সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ‘বল বয়’ প্রথা পুনরায় চালুর পরিকল্পনা রয়েছে। তার মতে, এই প্রথা অনেক দেশেই চালু থাকলেও বাংলাদেশে অজানা কারণে বন্ধ ছিল।

নিজের স্মৃতিচারণায় তিনি বলেন, ১৯৯৮ সালে চট্টগ্রামে মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (MCC) একটি ম্যাচসহ কয়েকটি ম্যাচে তিনি নিজেও বল বয় হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

ক্রিকেট বোর্ডের আসন্ন নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে ক্রীড়াঙ্গনে আলোচনা শুরু হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু আজ

জুনের শুরুতেই বিসিবি নির্বাচন আয়োজনের ইঙ্গিত তামিম ইকবালের

সপ্রকাশিত হয়েছে: ০৩:১৩:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬