প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৭, ২০২৬, ৬:৩৯ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৬, ২০২৬, ২:০০ এ.এম
সিরাজগঞ্জের বাগবাটিতে ৫ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ, থানায় মামলা

সিরাজগঞ্জ প্রতিনিধি।
সিরাজগঞ্জে ৫ বছরের শিশুকে প্রতিবেশী দ্বারা বলাৎকারের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জ সদর উপজেলার ২ নং বাগবাটি ইউনিয়নের কানগাতি গ্রামে। এ ঘটনায় অভিযুক্ত রিফাত (১৭) নামে এক কিশোরের বিরুদ্ধে মামলা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২০ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটার দিকে অভিযুক্ত রিফাত (১৭) শিশুটিকে মোবাইল দেখানোর প্রলোভন দেখিয়ে কৌশলে নির্মাণাধীন একটি ভবনে নিয়ে বলাৎকার করে।
এ বিষয়ে শিশুরটির চাচি ফুলোমালা বলেন, শিশুটি কান্নারত অবস্থায় ছিল। কান্না থামানোর জন্য কোলে নিলে আরো জোরে চিৎকার করে কান্না করতে থাকে। কারণ জানতে চাইলে শিশুটি বলে অভিযুক্ত রিফাত বিল্ডিংয়ের ছাদে নিয়ে খারাপ কাজ করেছে। মলদ্বারে খুব ব্যথা পাচ্ছে বলে কান্না করতে থাকে।
শিশুটির বাবা বলেন, আমার ছেলেকে নিয়ে দাওয়াত খেতে গিয়েছিলাম। দাওয়াত শেষ করে ছেলেকে বাড়িতে রেখে আমি কাজে চলে যাই। সন্ধ্যায় সময় শুনি এই ঘটনা ঘটেছে।
স্থানীয় আরেকজন বলেন, অভিযুক্ত রিফাত খুবই উশৃংখল প্রকৃতি। রিফাত নানার বাড়িতে মানুষ। বাবা-মা কাছে না থাকায় শাসন করার কেউ নেই। এর আগেও সে একই গ্রামের এক শিশুর সাথে এরকম কাজ করেছে। বিচার না হওয়ায় আর সেইরকম কাজ করেছে। প্রশাসনের কাছে এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। অন্য কারো সন্তান এভাবে ক্ষতিগ্রস্ত না হয়।
এই বিষয়ে সিরাজগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, মামলা হয়েছে আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।
Copyright © 2026 একুশে সংবাদ. All rights reserved.