• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
Headline
ঠাকুরগাঁওয়ের উন্নয়নে কৃষিভিত্তিক শিল্প ও বিনিয়োগ বাড়ানোর তাগিদ চৌদ্দগ্রামে ‘হোটেল গ্রীণ ভিউ এন্ড সুইটস-০২’ উদ্বোধন টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক শিক্ষায় এআই ও তথ্যপ্রযুক্তি ব্যবহারে গুগলের সহযোগিতা চাইলেন শিক্ষামন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা ও সচেতনতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু-সহনশীল নগর গড়তে সরকার বদ্ধপরিকর ক্যাশমেমো ও মূল্যতালিকায় অনিয়ম, কালাইয়ে দুই সার ডিলারকে জরিমানা সরকারকে সহযোগিতা আমাদের কাম্য, বিরোধিতার নামে অস্থিরতা নয় ১০ সন্তান মানুষ করেও শেষ বয়সে ঠাঁই হলো গাছতলায়, বরগুনায় অসহায় বাবা-মায়ের করুণ পরিণতি পাঁচ সন্তানের মাকে বাঁচাতে আকুতি, চিকিৎসার খরচ জোগাতে অসহায় পরিবার

প্রকাশ্যে ক্ষমা চাইলেন নোরা ফাতেহি অশালীন গান

বিনোদন ডেস্ক : / ৩৪ Time View
Update : শুক্রবার, ৮ মে, ২০২৬

 

বলিউডের্ জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি অশালীন গান নিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইলেন। ‘সরকে চুনর তেরী সরকে’ গানটি নিয়ে দীর্ঘদিনের বিতর্কের অবসান ঘটাতেই এই সিদ্ধান্ত তার।

বৃহস্পতিবার দিল্লিতে জাতীয় নারী কমিশনের সামনে হাজিরা দিয়ে তিনি এই দুঃখ প্রকাশ করেন। একই সঙ্গে সামাজিক দায়বদ্ধতা থেকে অনাথ শিশুদের পড়াশোনার দায়িত্ব নেওয়ার ঘোষণাও দিয়েছেন অভিনেত্রী।

গণমাধ্যমের খবর, বিতর্কিত এই গানের কথা ও দৃশ্যায়ন নিয়ে বিভিন্ন মহলে তীব্র আপত্তি ওঠার পর বিষয়টি আদালত ও কমিশন পর্যন্ত গড়ায়। হাজিরা শেষে নোরা বলেন, কাউকে আঘাত করা আমার উদ্দেশ্য ছিল না। তবে একজন শিল্পী হিসেবে আমি এই ঘটনার দায় নিচ্ছি এবং সবার কাছে ক্ষমা চাচ্ছি। পরিস্থিতি আমাকে এমন এক অবস্থানে দাঁড় করিয়েছে যে আমি সত্যিই লজ্জিত।সংবাদ বুলেটিন

তিনি আরও জানান, এখন থেকে অনাথ মেয়েদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য তাদের পড়াশোনার সব খরচ তিনি নিজে বহন করবেন। মূলত ‘কেডি: দ্য ডেভিল’ সিনেমার এই গানটি মুক্তি পাওয়ার পর থেকেই সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। গানের কথা ও নোরার নাচের ভঙ্গি অশালীন ও কুরুচিকর বলে দাবি করেন অনেকে। ব্যাপক বিতর্কের মুখে গানটি নিষিদ্ধও করা হয়েছিল। এর আগে গত ২৭ এপ্রিল সঞ্জয় দত্ত কমিশনে হাজিরা দিয়েছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category