• শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
Headline
২০২৬-২৭ অর্থবছরের বাজেট: অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, বাস্তবায়ন ও দুর্নীতি নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ জিয়াউর রহমানের আদর্শ অনুসরণের আহ্বান ড. মঈন খানের নেপালে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বিশিষ্টজনদের মাঝে বাংলাদেশের আম উপহার শিক্ষাব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হচ্ছে: শিক্ষামন্ত্রী ‘এটি ব্যাংকমুখী নয়, গণমানুষের বাজেট’ — স্বরাষ্ট্রমন্ত্রী জ্ঞানভিত্তিক প্রজন্ম গড়তে শিক্ষা কারিকুলাম পুনর্গঠন করছে সরকার: তথ্যমন্ত্রী বাপেক্সকে শক্তিশালী করে গ্যাস অনুসন্ধান জোরদার করবে সরকার: জ্বালানি মন্ত্রী উত্তরাঞ্চলে শিল্পায়নের সম্ভাবনা খতিয়ে দেখতে আসছে চীনা প্রতিনিধিদল ‘এটি সবার বাজেট, কোনো বিশেষ গোষ্ঠীর নয়’ — অর্থমন্ত্রী বিশ্বকাপে কানাডার ইতিহাস গড়া ড্র

বাংলাদেশ শিল্পকলায় ১০ দিনব্যাপী ৪৫ গুণীজন স্মরণে শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান শুরু

সংস্কৃতি মন্ত্রণালয় ডেস্ক. / ৫২ Time View
Update : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ১০ দিনব্যাপী ৪৫ গুণীজনকে স্মরণে শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান শুরু হয়েছে।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জাতীয় সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও মনীষীদের প্রতি শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান চলবে আগামী ২০ মে পর্যন্ত।

আজ জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে দিনের প্রথম আয়োজনে স্মরণ করা হয় লোক সংগীতশিল্পী, গীতিকার ও সুরকার ওস্তাদ মোমতাজ আলী খানকে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি সচিব কানিজ মওলা। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্মসচিব (শিল্পকলা) মোহা. হারুন-অর-রশীদ। মুখ্য আলোচক ছিলেন তাহসিন খান। একাডেমির মহাপরিচালক এবং কবি শেখ রেজাউদ্দিন আহমেদের (রেজাউদ্দিন স্টালিন) সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন শিল্পকলার সচিব মোহাম্মদ জাকির হোসেন। অনুষ্ঠানে একক সংগীত পরিবেশন করেন শিল্পী তাহসিন খান ও নারায়ণ চন্দ্র শীল।

প্রখ্যাত ধ্রুপদ ও খেয়াল ধারার সংগীতশিল্পী ওস্তাদ গুল মুহাম্মদ খাঁকে নিয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি সচিব এ. কে. এম. আবদুল্লাহ খান। মুখ্য আলোচক ছিলেন ড. ফকির সুমন।

সভাপতিত্ব করেন একাডেমির মহাপরিচালক। স্বাগত বক্তৃতা করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক মেহজাবীন রহমান। অনুষ্ঠানে একক সংগীত পরিবেশন করেন ইমামুর রশিদ খান ও মিরাজুল জান্নাত সোনিয়া।

দিনের শেষ অনুষ্ঠানে স্মরণ করা ওস্তাদ মুন্সী রইসউদ্দিনকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা