• রবিবার, ০৭ জুন ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
Headline
রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপনে ব্যাপক প্রস্তুতি পল্লবীতে শিশু রামিসা হত্যা: স্বামী-স্ত্রীর মৃত্যুদণ্ড শাহজালাল বিমানবন্দরে আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস জলবায়ু সচেতনতায় চলচ্চিত্র শক্তিশালী মাধ্যম: তথ্যমন্ত্রী বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক নতুন উচ্চতায় নিতে কৌশলগত সহযোগিতা জোরদারের অঙ্গীকার সংস্কার শেষে দ্রুত জনসাধারণের জন্য উন্মুক্ত হবে জিয়া স্মৃতি জাদুঘর সীমান্তে বিএসএফের নতুন পুশ-ইন চেষ্টা, শূন্যরেখায় আটকে ৮৮ জন ঝড়ের সময় ঘরের ভেতরেও নিরাপদ নন! ডিমলায় বজ্রপাতে মৃত্যুসহ আহত ৪ রংপুরে বাউবির এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন উপাচার্য আপা’ সম্বোধনের কারণে জরিমানা—দাবি ভিত্তিহীন: ইউএনও

‘সব সময় আলাদা গল্প ও চরিত্রে কাজ করতে চাই’ : খান মাহি

বিনোদন ডেস্ক : / ৩১ Time View
Update : বুধবার, ১৩ মে, ২০২৬

 

হাল সময়ের মেধাবী অভিনেত্রী সামিরা খান মাহি। দুই মাসের লম্বা যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন তিনি। ফিরেই ব্যস্ত হয়ে পড়েছেন শুটিং নিয়ে। মাহি জানান, ঈদের আগের দিন পর্যন্ত শুটিং নিয়ে ব্যস্ত থাকবেন তিনি। মূলত ঈদের নাটক নিয়েই টানা ব্যস্ত সময় পার করছেন এ তারকা। এদিকে, নাটকে ব্যস্ত হওয়ার পর থেকে টানা দুই মাস বিরতি কখনো নেননি মাহি। এবারই প্রথমবার যুক্তরাষ্ট্রে দুই মাস থেকেছেন। এ নিয়ে আলোচনাও ছিল। অনেকে বলেছেন, মাহি একেবারেই অভিনয় ছেড়ে আমেরিকায় থিতু হচ্ছেন।

আবার অনেকে বলেছেন, আমেরিকায় সেটেল হতেই স্থায়ীভাবে হয়তো তিনি সেখানে চলে গেছেন। যদিও সেই ধারণাকে ভুল প্রমাণ করে দেশে এসেই কাজ শুরু করেছেন এ অভিনেত্রী। দেশে এসে কমপক্ষে ৭-৮টি নতুন নাটকের শিডিউল দিয়েছেন মাহি। তিনি গতকাল মানবজমিনকে বলেন, অভিনয় ছাড়ার কিংবা আমেরিকায় স্থায়ী হওয়ার কোনো আগ্রহ নেই আপাতত। কাজ নিয়েই ব্যস্ত থাকতে চাই। বর্তমান কাজ প্রসঙ্গে মাহি বলেন, দু’-তিনটি নাটকের কাজ শেষ করেছি। ঈদ পর্যন্ত চলবে শুটিং।

এর মধ্যে দু’দিন শুধু ব্র্যান্ড প্রমোশনের কাজ রয়েছে। বাকি দিনগুলো শুটিং নিয়েই ব্যস্ত থাকতে হবে। এখন ইন্ডাস্ট্রির অবস্থা কেমন মনে হচ্ছে- উত্তরে তিনি বলেন, নাটক ইন্ডাস্ট্রির অবস্থা আগের থেকে ভালো। প্রতিনিয়ত অনেক নাটক হচ্ছে। এর মধ্যে থেকেও আলাদা আলাদা গল্প ও নির্মাণ দেখতে পাচ্ছি আমরা।

সবাই সবার সেরাটা দেয়ার চেষ্টা করছে, আলাদা কিছু করার ইচ্ছা সবারই। আমি নিজেও সব সময় আলাদা গল্প ও চরিত্রে কাজ করতে চাই। এটা একজন শিল্পী হিসেবে আমার ক্ষুধা। একই ধরনের কাজ করে স্বাচ্ছন্দ্যবোধ করি না। এদিকে মাহি জানান, রাফাত মজুমদার রিংকু, রাকিব, রাজুসহ বেশ ক’জন পরিচালকের সঙ্গে ঈদের নাটকে কাজ করছেন। এসব নাটকে মাহি অভিনয় করছেন- মুশফিক আর ফারহান, নিলয় আলমগীরসহ একাধিক অভিনেতার সঙ্গে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা