• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
Headline
আওয়ামী লীগ ক্ষমতায় থেকে কোষাগার লুট করেছে: স্পিকার তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন সম্ভাবনাময় খাতে ফরাসি বিনিয়োগ ও বাজারে প্রবেশাধিকার চাইল বাংলাদেশ দুর্নীতির বিচার না করে দুদককে রাজনৈতিক হাতিয়ার করা হচ্ছে: আসিফ মাহমুদ ব্রিকসে ‘অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক প্রবৃদ্ধি’ নিয়ে ঐকমত্য কৃষিপণ্যের আমদানি কমিয়ে উৎপাদন বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ৫ আগস্টের পর বাংলাদেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী লিফট নয়, সিঁড়ি বেয়ে ষষ্ঠ তলায় প্রধানমন্ত্রী তারেক রহমান মানসম্মত স্বাস্থ্যসেবা কোনো বিশেষ সুবিধা নয়, মৌলিক মানবাধিকার: জুবাইদা রহমান তিন দিন পর আদানির বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট চালু

ক্লাব চেলসির নতুন কোচ জাবি আলোনসো

খেলাধুলা ডেস্ক / ৪৯ Time View
Update : রবিবার, ১৭ মে, ২০২৬

 

লন্ডনের ঐতিহ্যবাহী ক্লাব চেলসিতে কোচ বদলের হিড়িক পড়েছে। এক বছরের মধ্যে তৃতীয় স্থায়ী কোচ হিসেবে এবার স্ট্যামফোর্ড ব্রিজে পা রাখছেন স্প্যানিশ কিংবদন্তি জাভি আলোনসো। সাবেক রিয়াল মাদ্রিদ ও লিভারপুল মিডফিল্ডারকে চার বছরের চুক্তিতে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ব্লুজরা। এটি কার্যকর হবে আগামী জুলাই থেকে।

ম্যানচেস্টার সিটির কাছে এফএ কাপের ফাইনালে চেলসির হারের ঠিক পরদিনই আলোনসোর আগমনের ঘোষণা এলো। চলতি মৌসুমে এনজো মারেস্কা ও লিয়াম রোজেনিয়রের বিদায়ের পর অন্তর্বর্তীকালীন কোচ ক্যালাম ম্যাকফারলেনের অধীনে ধুঁকছিলো দলটি। ৪৪ বছর বয়সী আলোনসোকে এনে এবার ক্লাবে স্থায়িত্ব ফেরাতে মরিয়া চেলসি মালিকপক্ষ। ২০২৩-২৪ মৌসুমে বায়ার লেভারকুসেনকে ঐতিহাসিক ঘরোয়া ডাবল (জার্মান বুন্ডেসলিগা ও জার্মান কাপ) জেতানো আলোনসো গত জানুয়ারিতে পারস্পরিক সমঝোতায় রিয়াল মাদ্রিদ ছাড়েন।

ব্লুজদের দায়িত্ব নিয়ে উচ্ছ্বসিত আলোনসো বলেন, ‘চেলসি বিশ্বের অন্যতম সেরা ক্লাব। এর ম্যানেজার হতে পারা অত্যন্ত গর্বের। মালিকপক্ষের সঙ্গে আলাপ করে বুঝেছি, আমাদের লক্ষ্য এক। আমরা এমন এক দল গড়তে চাই, যা ট্রফির জন্য লড়াই করবে। এই স্কোয়াডে দারুণ প্রতিভা রয়েছে।’

খেলোয়াড় হিসেবে লিভারপুল, রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখের হয়ে খেলা আলোনসো স্পেনের হয়ে বিশ্বকাপ ও ইউরো জেতেন। আশা করা হচ্ছে, তার ব্যক্তিত্ব ও ফুটবলীয় জ্ঞান চেলসির ড্রেসিংরুমের বিশৃঙ্খলা দূর করবে। চলতি মৌসুমে মার্সেলো কুকুরেয়া ও এনজো ফার্নান্দেজদের মতো তারকাদের প্রকাশ্য অসন্তোষ এবং পয়েন্ট টেবিলের ৯ নম্বরে থাকা চেলসির জন্য পরের মৌসুমের চ্যাম্পিয়ন্স লীগ টিকিট নিশ্চিত করাই হবে আলোনসোর মূল পরীক্ষা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category