• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
Headline
চলচ্চিত্র শিল্পী সমিতির নেতৃত্বে শিবা সানু জয় চৌধুরী : ২০২৬-২৮  অভিনেত্রী মৌনীকে নিয়ে নতুন বিতর্ক ওপেক প্লাস মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমায় তেল উত্তোলন কোটা বাড়াতে পারে  সর্বোচ্চ নেতা খামেনির জানাজায় অনুপস্থিত ছেলে ও উত্তরসূরি মোজতবা মেসির রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে : গোল্ডেন বুট ষোলোর ম্যাচে হালান্ডকে থামানো ব্রাজিলের জন্য কোন রহস্য নয় : আনচেলত্তি দেশে চিকিৎসাসেবা নিশ্চিতে স্বাস্থ্যখাতে বরাদ্দ দ্বিগুণ করেছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী সচিবালয় জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী : মির্জা ফখরুল জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর ফিফা বিশ্বকাপে বিটিভি’র প্রচারস্বত্বে ভ্যাট অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি : বিশ্বকাপ-২০২৬’

হলিউডের ক্যারিয়ার ধ্বংস হলেও ফিলিস্তিনিদের পক্ষে কথা বলবো– হান্নাহ

বিনোদন ডেস্ক : / ৩৮ Time View
Update : রবিবার, ১৭ মে, ২০২৬

হলিউডের জনপ্রিয় অভিনেত্রী হান্নাহ আইনবাইন্ডার। সম্প্রতি এই অভিনেত্রী বলেছেন, ফিলিস্তিন ইস্যুতে মুখ না খোলার মূল্য নিজের ক্যারিয়ার হারানোর চেয়েও অনেক বেশি। কান চলচ্চিত্র উৎসবে নতুন ছবি নিয়ে হাজির হয়ে তিনি স্পষ্ট ভাষায় জানান, যে বিষয়গুলোকে তিনি ন্যায়সংগত মনে করেন, সেগুলো নিয়ে কথা বলা থেকে তাঁকে কেউ বিরত রাখতে পারবে না।

চলতি বছর কান উৎসবে হান্নাহর নতুন কুইয়ার স্ল্যাশার ড্রামা ‘টিনএজ সেক্স অ্যান্ড ডেথ অ্যাট ক্যাম্প মিসমা’ প্রদর্শিত হয়েছে। সেখানে এক আলোচনায় অংশ নিয়ে ‘হ্যাকস’ অভিনেত্রী বলেন, ফিলিস্তিনিদের কাছ থেকেই তিনি সাহস পাওয়ার শিক্ষা নিয়েছেন।

অভিনেত্রীর ভাষ্যে, ‘আমি সেই ফিলিস্তিনিদের পথ অনুসরণ করি, যাঁরা সব সময় নিজেদের হয়ে কথা বলতে বাধ্য হয়েছেন’। তিনি বলেন, ‘আমি এমন এক ঐতিহ্যের অংশ হতে পেরে খুশি, যেখানে ফিলিস্তিনি ও তাঁদের ইহুদি মিত্ররা এমন এক সময়ে সরব থেকেছেন, যখন অনেকেই গনহত্যা দেখেও নীরব থেকেছে। আমি তাঁদের অনুসরণ করি।’

সুজান সারান্ডন ও মেলিসা বারেইরা ফিলিস্তিনপন্থী অবস্থানের কারণে কাজ হারানোর অভিযোগ তুলেছেন। সেই প্রসঙ্গ টেনে যখন হান্নাহকে জিজ্ঞেস করা হয়, তাঁরও কি ‘কালোতালিকাভুক্ত’ হওয়ার ভয় আছে, তখন তিনি বলেন, ‘আমি মনে করি তাঁরা যা জানেন, আমিও তা–ই জানি—চুপ থাকার মূল্য আরও বেশি।’

 

হান্নাহ আরও যোগ করেন, ‘কথা না–বলার ভেতরে আরও বড় এক ক্ষয় আছে। জীবনে কোনটা গুরুত্বপূর্ণ, সেটা পরিষ্কার থাকতে হবে। আমার ছোট্ট ক্যারিয়ার কখনোই একটি মানুষের জীবনের সমান হতে পারে না। তাই আমি এটাকে দায়িত্ব মনে করি এবং সব সময়ই কথা বলব।’

আলোচনায় হান্নাহ আরও কয়েকজন হলিউড তারকার প্রশংসা করেন, যাঁরা প্রকাশ্যে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়েছেন। তিনি বলেন, ‘আমি মেলিসা, সুসান, মার্ক রাফালো বা হাভিয়ের বারদেম—সবার সঙ্গেই কাজ করতে চাই।’

গত বছরের এমি অ্যাওয়ার্ডসে পুরস্কার গ্রহণের সময়ও হান্নাহ রাজনৈতিক অবস্থান নিয়ে আলোচনায় এসেছিলেন। মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেছিলেন, ‘ফ্রি প্যালেস্টাইন।’ পরে এক পডকাস্ট সাক্ষাৎকারে তিনি মন্তব্য করেন, ‘দুঃখজনকভাবে হলিউডে অনেক মানুষ তখনই কোনো ইস্যুকে গুরুত্ব দেয়, যখন সেটি কোনো শ্বেতাঙ্গ মানুষের সঙ্গে সম্পর্কিত হয়ে পড়ে।’

কানে নিজের নতুন ছবি ‘টিনএজ সেক্স অ্যান্ড ডেথ অ্যাট ক্যাম্প মিসমা’ নিয়েও কথা বলেন এই অভিনেত্রী। ছবিটিতে তিনি ‘ক্রিস’ নামের এক স্বাধীনচেতা চলচ্চিত্র নির্মাতার চরিত্রে অভিনয় করেছেন, যিনি পুরোনো এক কাল্ট হরর ফ্র্যাঞ্চাইজি নতুন করে ফিরিয়ে আনতে চান। তাঁর সঙ্গে আছেন সেই সিরিজের একসময়ের ‘স্ক্রিম কুইন’, যাঁর ভূমিকায় অভিনয় করেছেন গিলিয়ান অ্যান্ডারসন।

হান্নাহর মতে, ছবিটি মূলত যৌনতা ঘিরে লজ্জা ও অস্বস্তির অনুভূতি নিয়ে কথা বলে, যে বিষয়গুলো নিয়ে সমাজে খুব কম আলোচনা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category