• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
Headline

অভিনেত্রী প্রেমে প্রতারণা করলে দ্বিতীয় সুযোগ দেয়া অসম্ভব

বিনোদন ডেস্ক : / ৫১ Time View
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

 

বলিউড অভিনেত্রী সারা আলি খান। একাধিক অভিনেতার সঙ্গে নাম জড়ালেও বর্তমানে সিঙ্গেল রয়েছেন এই তারকা। তবে সম্পর্ক ও পারস্পরিক বিশ্বাসের মতো বিষয়গুলো নিয়ে নিজের ভাবনা বরাবরই স্পষ্ট রেখেছেন তিনি।

সম্প্রতি এক অনুষ্ঠানে সম্পর্কের ক্ষেত্রে বিশ্বাসঘাতকতা ও দ্বিতীয়বার সুযোগ দেওয়ার বিষয়ে নিজের কঠোর অবস্থানের কথা প্রকাশ করেন এই অভিনেত্রী; কেউ একবার প্রতারণা বা বিশ্বাসঘাতকতা করলে তাকে আর দ্বিতীয়বার সুযোগ দেওয়া সম্ভব নয় বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন।

নিজের নতুন চলচ্চিত্র ‘পতি পত্নী অউর ওহ দো’-এর প্রচারণামূলক অনুষ্ঠানে এসে এই বিষয়ে খোলামেলা কথা বলেন সারা। অনুষ্ঠানে তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা, রাকুল প্রীত সিং এবং ওয়ামিকা গাব্বী।

 

সেখানে সম্পর্কের ক্ষেত্রে প্রতারণার বিষয়ে সবার মতামত জানতে চাওয়া হলে সারা নিজের অনড় অবস্থানের কথা জানান। বলেন, যে একবার প্রতারণা করতে পারে, সে বারবার করতে পারে।
তাই তিনি প্রতারকদের দ্বিতীয়বার বিশ্বাস করার পক্ষে নন।

তবে এই বিষয়ে সহ-অভিনেতা আয়ুষ্মান খুরানার মতামত কিছুটা ভিন্ন। তিনি মনে করেন, মানুষ সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হতে পারে এবং সব পরিস্থিতিকে একইভাবে বিচার করা ঠিক নয়। ভুল করার পর অনেকে নিজেকে সংশোধন করার সুযোগ পেতে পারেন বলেও বিশ্বাস করেন এই অভিনেতা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category