• রবিবার, ০৭ জুন ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
Headline
রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপনে ব্যাপক প্রস্তুতি পল্লবীতে শিশু রামিসা হত্যা: স্বামী-স্ত্রীর মৃত্যুদণ্ড শাহজালাল বিমানবন্দরে আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস জলবায়ু সচেতনতায় চলচ্চিত্র শক্তিশালী মাধ্যম: তথ্যমন্ত্রী বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক নতুন উচ্চতায় নিতে কৌশলগত সহযোগিতা জোরদারের অঙ্গীকার সংস্কার শেষে দ্রুত জনসাধারণের জন্য উন্মুক্ত হবে জিয়া স্মৃতি জাদুঘর সীমান্তে বিএসএফের নতুন পুশ-ইন চেষ্টা, শূন্যরেখায় আটকে ৮৮ জন ঝড়ের সময় ঘরের ভেতরেও নিরাপদ নন! ডিমলায় বজ্রপাতে মৃত্যুসহ আহত ৪ রংপুরে বাউবির এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন উপাচার্য আপা’ সম্বোধনের কারণে জরিমানা—দাবি ভিত্তিহীন: ইউএনও

সৌদিতে পৌঁছেছেন ৬৫,৫৯২ বাংলাদেশি হজযাত্রী, মৃত্যু ১৮ জনের

ধর্ম মন্ত্রণালয় ডেস্ক. / ৬৫ Time View
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত ১৬৯টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৬৫ হাজার ৫৯২ জন বাংলাদেশি হজযাত্রী। একই সময়ে আরও এক হজযাত্রীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। এ নিয়ে চলতি হজ মৌসুমে মোট ১৮ জন বাংলাদেশি হজযাত্রী ইন্তেকাল করেছেন।

মঙ্গলবার (১৯ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্পডেস্কের দৈনিক বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বুলেটিন অনুযায়ী, সর্বশেষ মারা যাওয়া হজযাত্রী ফেনীর সোনাগাজীর সাজেদা বেগম (৫৬)। তিনি বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গিয়েছিলেন এবং মক্কায় মৃত্যুবরণ করেন।

এ পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৪৪৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৬১ হাজার ১৪৮ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এখন পর্যন্ত মোট ১৬৯টি ফ্লাইট পরিচালিত হয়েছে, যার মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স এবং ফ্লাইনাস এয়ারলাইন্স রয়েছে।

হেল্পডেস্কের তথ্য অনুযায়ী, সৌদিতে স্থাপিত চিকিৎসা কেন্দ্রগুলো থেকে ৩০ হাজারের বেশি চিকিৎসা সেবা দেওয়া হয়েছে এবং আইটি হেল্পডেস্ক থেকে ১৮ হাজারেরও বেশি সেবা প্রদান করা হয়েছে।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছর হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার শেষ ফ্লাইট ২১ মে পর্যন্ত চলবে। হজের আনুষ্ঠানিকতা শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে থেকে এবং শেষ ফ্লাইট চলবে ৩০ জুন পর্যন্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা