• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
Headline
আওয়ামী লীগ ক্ষমতায় থেকে কোষাগার লুট করেছে: স্পিকার তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন সম্ভাবনাময় খাতে ফরাসি বিনিয়োগ ও বাজারে প্রবেশাধিকার চাইল বাংলাদেশ দুর্নীতির বিচার না করে দুদককে রাজনৈতিক হাতিয়ার করা হচ্ছে: আসিফ মাহমুদ ব্রিকসে ‘অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক প্রবৃদ্ধি’ নিয়ে ঐকমত্য কৃষিপণ্যের আমদানি কমিয়ে উৎপাদন বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ৫ আগস্টের পর বাংলাদেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী লিফট নয়, সিঁড়ি বেয়ে ষষ্ঠ তলায় প্রধানমন্ত্রী তারেক রহমান মানসম্মত স্বাস্থ্যসেবা কোনো বিশেষ সুবিধা নয়, মৌলিক মানবাধিকার: জুবাইদা রহমান তিন দিন পর আদানির বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট চালু

দেশে শিশু নির্যাতন উদ্বেগজনক হারে বাড়ছে, চার মাসে ধর্ষণের শিকার ১১৮ শিশু

স্টাফ রিপোটার / ১৩৫ Time View
Update : শুক্রবার, ২২ মে, ২০২৬

দেশে শিশুদের বিরুদ্ধে ধর্ষণ, হত্যা ও সহিংসতার ঘটনা উদ্বেগজনকভাবে বাড়ছে। মানবাধিকার সংগঠন Ain o Salish Kendra (আসক)-এর তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০ মে পর্যন্ত অন্তত ১১৮ শিশু ধর্ষণের শিকার হয়েছে।

সংগঠনটির তথ্যে বলা হয়েছে, একই সময়ে ধর্ষণচেষ্টার শিকার হয়েছে আরও ৪৬ শিশু। ধর্ষণের পর হত্যা করা হয়েছে ১৪ শিশুকে এবং ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা করা হয়েছে তিন শিশুকে। এছাড়া ধর্ষণের শিকার হয়ে আত্মহত্যা করেছে দুই শিশু।

শুধু মে মাসের প্রথম ২০ দিনেই ধর্ষণের শিকার হয়েছে ২৪ শিশু। একই সময়ে ধর্ষণচেষ্টার শিকার হয়েছে ১২ জন এবং ধর্ষণ-সংশ্লিষ্ট ঘটনায় পাঁচজন শিশুকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে আসক।

এদিকে বিভিন্ন সহিংস ঘটনায় জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত মোট ১১৫ শিশু হত্যার শিকার হয়েছে বলেও সংগঠনটির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

শিশু অধিকারকর্মীরা বলছেন, এসব ঘটনা সমাজে শিশু নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ তৈরি করেছে। তারা শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত বিচার, আইন প্রয়োগের কার্যকারিতা বৃদ্ধি এবং পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করছেন।

বিশেষজ্ঞদের মতে, শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়; পাশাপাশি সামাজিক সচেতনতা, নৈতিক শিক্ষা এবং শিশু সুরক্ষায় সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

তারা আরও বলেন, শিশু নির্যাতনের ঘটনায় অপরাধীদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা গেলে এ ধরনের অপরাধ কমিয়ে আনা সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category