• রবিবার, ০৭ জুন ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
Headline
রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপনে ব্যাপক প্রস্তুতি পল্লবীতে শিশু রামিসা হত্যা: স্বামী-স্ত্রীর মৃত্যুদণ্ড শাহজালাল বিমানবন্দরে আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস জলবায়ু সচেতনতায় চলচ্চিত্র শক্তিশালী মাধ্যম: তথ্যমন্ত্রী বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক নতুন উচ্চতায় নিতে কৌশলগত সহযোগিতা জোরদারের অঙ্গীকার সংস্কার শেষে দ্রুত জনসাধারণের জন্য উন্মুক্ত হবে জিয়া স্মৃতি জাদুঘর সীমান্তে বিএসএফের নতুন পুশ-ইন চেষ্টা, শূন্যরেখায় আটকে ৮৮ জন ঝড়ের সময় ঘরের ভেতরেও নিরাপদ নন! ডিমলায় বজ্রপাতে মৃত্যুসহ আহত ৪ রংপুরে বাউবির এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন উপাচার্য আপা’ সম্বোধনের কারণে জরিমানা—দাবি ভিত্তিহীন: ইউএনও

 ভয়ংকর অভিজ্ঞতা শেয়ার করলেন ফারিন খান : নারীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ

বিনোদন ডেস্ক : / ২০ Time View
Update : শুক্রবার, ২২ মে, ২০২৬

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় যখন দেশজুড়ে ক্ষোভ, শোক ও উদ্বেগ বিরাজ করছে, ঠিক সেই সময় নিজের জীবনের ভয়াবহ এক অভিজ্ঞতার কথা প্রকাশ করেছেন ঢাকাই অভিনেত্রী ফারিন খান। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি নারীর নিরাপত্তা ও সহিংসতা নিয়ে নিজের তিক্ত অভিজ্ঞতা তুলে ধরেছেন তিনি।

গত ১৩ মে গভীর রাতে জামালপুর যাওয়ার পথে একটি পেট্রলপাম্পের ওয়াশরুমে আতঙ্কজনক পরিস্থিতির মুখোমুখি হন এই অভিনেত্রী। ফারিন খান বলেন, গত ১৩ তারিখ, জামালপুর যাচ্ছিলাম। আনুমানিক রাত ৩টা ১৫ মিনিটে বাধ‍্য হয়েই একটা পেট্রলপাম্পের ওয়াশরুমে যাই, যাওয়ার কয়েক মিনিটের মধ্যেই আমার কেন যেন মনে হলো—পিছনে কেউ দাঁড়িয়ে আছে, পরক্ষণে তাকিয়ে দেখি দুটো হাত ভেন্টিলেটর দিয়ে ঠিক আমার গলার কাছে, হয়তো আমি সময়মতো চিৎকার না দিলে আমাকে মেরে ফেলে সব লুটপাট করে তারপর ধর্ষণের চেষ্টা করত।

পরের ঘটনা বর্ণনা করে তিনি বলেন, আমি খুব সাহসিকতার সাথে চেঁচামেচি করে বেরিয়ে আসি। আমার চিৎকার শুনেই আমার ড্রাইভার এগিয়ে এসে লোকটাকে ধরতে গেলে সে পালিয়ে যায়। ড্রাইভারকে জিজ্ঞেস করলে সে বলে- ‘লোকটা অনেকগুলো ডিমের খোসা নিয়ে ওয়াশরুমের পেছনে যাচ্ছিল। আপনি ওয়াশরুমে ঢোকার পরেই আমি ভাবছিলাম হয়তো ময়লা ফেলতে যাচ্ছে, তাই কিছু বলিনি। আপনার চিৎকার শুনে বের হয়েছি’।

এ ঘটনায় ভীষণ ভয় পেয়েছিলেন ফারিন। তা উল্লেখ করে তিনি বলেন, উপরে উপরে সাহস দেখালেও আমি জানি ভেতরে ভেতরে কতটা ভয় পেয়েছিলাম এবং পরের দিন সকালে শুটিং ইউনিটের অনেকের সঙ্গে ব্যাপারটা শেয়ারও করেছিলাম। এর থেকে বিশ্রী অভিজ্ঞতা আর কিছু হতে পারে না।

এ ঘটনার পর মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে গিয়েছেন জানিয়ে এই অভিনেত্রী বলেন, ভেবেছিলাম, বিষয়টি কাউকে বলে আর কী হবে, হয়তো আল্লাহ আমাকে সেদিন রক্ষা করেছেন। কিন্তু মানসিকভাবে আমি যে, কী পরিমাণ কষ্ট পেয়েছি কতটা খারাপ লাগা কাজ করেছে, কী পরিমাণ চাপা যন্ত্রণা অনুভব করেছি; সেটা শুধু আমি জানি। আমরা যেসব মেয়েরা বাইরে কাজ করি, আমরা জানি এ ধরনের কত কত পরিস্থিতির শিকার হতে হয়।

দেশে মেয়েরা নিরাপদ নয় বলে মনে করেন ফারিন খান। তার মতে, এই দেশে সত্যিই মেয়েরা নিরাপদ না। যে দেশে আমাকে আমার পোশাক দিয়ে বিচার করা হয়, সে দেশে আসলে ধর্ষণের মতো আচরণ শুধুই মেয়েদের দোষ, যার বিচার বাংলাদেশের ইতিহাসে কখনো তেমন হয়নি, যেটার ভয়ে এসব বন্ধ হবে।

উল্লেখ্য, ‘ধ্যাততেরিকি’ সিনেমার মাধ্যমে ২০১৭ সালে চলচ্চিত্রে অভিষেক হয় ফারিন খানের। ছবিটি মুক্তির পর ফারিন আলোচনায় এলেও পরে তাকে আর সিনেমায় দেখা যায়নি। সিনেমায় অভিনয় না করলেও নাটক ও ওয়েব কনটেন্টে নিয়মিত কাজ করে যাচ্ছেন ফারিন খান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা