• রবিবার, ০৭ জুন ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
Headline
রায় কার্যকর হলে আমি শতভাগ সন্তুষ্ট হব: রামিসার বাবা ১৬ দিনের দীর্ঘ ছুটি শেষে ক্লাসে ফিরল শিক্ষার্থীরা, প্রাণচঞ্চল শিক্ষাপ্রতিষ্ঠান রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপনে ব্যাপক প্রস্তুতি পল্লবীতে শিশু রামিসা হত্যা: স্বামী-স্ত্রীর মৃত্যুদণ্ড শাহজালাল বিমানবন্দরে আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস জলবায়ু সচেতনতায় চলচ্চিত্র শক্তিশালী মাধ্যম: তথ্যমন্ত্রী বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক নতুন উচ্চতায় নিতে কৌশলগত সহযোগিতা জোরদারের অঙ্গীকার সংস্কার শেষে দ্রুত জনসাধারণের জন্য উন্মুক্ত হবে জিয়া স্মৃতি জাদুঘর সীমান্তে বিএসএফের নতুন পুশ-ইন চেষ্টা, শূন্যরেখায় আটকে ৮৮ জন ঝড়ের সময় ঘরের ভেতরেও নিরাপদ নন! ডিমলায় বজ্রপাতে মৃত্যুসহ আহত ৪

বাংলাদেশ সাংবাদিক সংস্থা (বাসাস) এর ৩৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক / ১২৩ Time View
Update : শনিবার, ২৩ মে, ২০২৬

২৩ মে শনিবার বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে বাংলাদেশ সাংবাদিক সংস্থা (বাসাস) এর ৩৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংস্থার চেয়ারম্যান মোঃ নাসির উদ্দিন সিকদার এর সভাপতিতে এবং মহাসচিব মোঃ ওয়াহিদুজ্জামান এর সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন দৈনিক সকালের খবর পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক ফারুক হোসেন, বিশিষ্ট সাংবাদিক কমল চৌধুরী, বাংলাদেশ মানবাধিকার সোসাইটির চেয়ারম্যান নজরুল ইসলাম তামিজি, স্বদেশ বিচিত্রা সম্পাদক অশোক ধর, রফিকুল ইসলাম সম্রাট, আরসি দেব মন্টু, রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন এর চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম, কবি ও সাহিত্যিক ঝর্ণা আক্তার লুবনা, তাহামিনা আক্তার প্রমুখ। বক্তাগণ বাংলাদেশ সাংবাদিক সংস্থা (বাসাস) এর পথপরিক্রমা কে স্বাগত জানান এবং এর উত্তরোত্তর কল্যাণ ও উন্নতি প্রত্যাশা করেন। পাশাপাশি নবম ও দশম ওয়েজ বোর্ডের সকল দাবি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সরকারের প্রতি আহ্বান জানান। এছাড়া বিনা অপরাধে ও মিথ্যা মামলায় আটক সকল সাংবাদিকদের মুক্তি জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। অনুষ্ঠানটি জাতীয় দৈনিক সবুজ বিপ্লব ও দৈনিক নতুন শতাব্দীর আলোড়ন এর সৌজন্যে পরিবেশিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা