• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
Headline
ছাত্রদল প্রকাশ্যে রক্ত দিয়ে লড়াই করেছে তাই তাদের ‘সুপ্ত’ বা ‘গুপ্ত’ বলার সুযোগ নেই : রিজভী সার ডিলার নিয়োগে কোটি টাকার বাণিজ্যের অভিযোগ দেশের অর্থনৈতিক রূপান্তরের সবচেয়ে বড় শক্তি হবে তরুণ প্রজন্ম : ববি হাজ্জাজ রংপুর মহানগরীর উন্নয়নে ১,৮১৩ কোটি টাকার দুই প্রকল্প অনুমোদন হামাসের ৭ অক্টোবরের হামলার তিন বছর পূর্তি উদযাপন পালন করছে ইসরাইল হুতির ক্ষেপণাস্ত্র ভূপাতিত সৌদি জোটের শ্যামল মাওলা-তানজিন তিশার ‘মায়াডোর’ ফুটবলপ্রেমীর মেসির জায়গা কখনোই পূরণ হওয়ার নয় : এমেলি প্যারা অ্যাথলেটদের সফলতায় সরকার সর্বোচ্চ সম্মান সুবিধা দেবে : ক্রীড়া প্রতিমন্ত্রী ‘মায়াডোর’ শ্যামল মাওলা-তানজিন তিশার

রামিশা হত্যাকাণ্ডের বিচার দাবিতে আইন সহায়তা কেন্দ্র আসক ও মানবাধিকার ফাউন্ডেশন এর উদ্যোগে মানববন্ধন

চট্টগ্রাম প্রতিনিধি / ১১৪ Time View
Update : শনিবার, ২৩ মে, ২০২৬

রামিশা হত্যাকাণ্ডসহ দেশেন সংঘটিত সকল হত্যা ও ধর্ষণের ঘটনার দ্রুত ও সুষ্ঠু বিচার দাবিতে চট্টগ্রাম ইপিজেড মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন আইন সহায়তা কেন্দ্র (আসক) ও মানবাধিকার ফাউন্ডেশনের চট্টগ্রাম জেলা কমিটির উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মিঠু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাসির উদ্দিন মোল্লা।
এছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ এরশাদুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বাইজিদ, মোঃ জুয়েল, অ্যাডভোকেট নুরুল আমিন, মোহাম্মদ জসিম, মোহাম্মদ রাকিব, মোঃ রফিকুল ইসলাম, মোঃ আসাদুল, বিশেষ অতিথি ফাতেমা বেগম হেনা তানিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দেশে একের পর এক হত্যা ও নারী নির্যাতনের ঘটনা সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি করছে। বিশেষ করে রামিশা হত্যাকাণ্ডের মতো ঘটনাগুলোর দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। তারা আরও বলেন, ধর্ষণ ও নারী নির্যাতনের মামলাগুলো তদন্তে সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তাদের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি।
প্রধান অতিথির বক্তব্যে রফিকুল ইসলাম বলেন, “রামিশাসহ সকল হত্যাকাণ্ডের বিচার দ্রুত আইনের আওতায় আনতে হবে। কোনো অপরাধী যেন আইনের ফাঁকফোকর দিয়ে পার পেয়ে যেতে না পারে, সেদিকে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর ভূমিকা পালন করতে হবে।”
মানববন্ধন শেষে দ্রুত বিচার ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন অংশগ্রহণকারীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category