• সোমবার, ২৫ মে ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
Headline
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ অবসানের চুক্তি অগ্রগতিকে স্বাগত জানিয়েছেন : স্টারমারের ইরান যুদ্ধ নিয়ে রোববারই চুক্তির ঘোষণা আসতে পারে: পররাষ্ট্রমন্ত্রী রুবিও আসন্ন যুক্তরাষ্ট্রের ২৬ সদস্যের বিশ্বকাপ দল ঘোষনা আগামী মাসে বিশ্বকাপে ইতিহাস বদলানোর চ্যালেঞ্জ বাংলাদেশের : জ্যোতি তুষি নায়িকা থেকে গায়িকা ‘মালিক’ আসছে ঈদে  আগামী অর্থ বছরে ৪০ লাখ পরিবার ফ্যামিলি কার্ড পাবে : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  তথ্যভিত্তিক কৃষিখাতে বিনিয়োগ পরিকল্পনা জোরদারে এফএও ও সরকারের উদ্যোগ মাইআপ বাংলাদেশ ও শিপ ইন্টারন্যাশনাল হাসপাতালের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত : বিসিসিসিআই আগামীকাল ঈদুল আযহার ছুটি শুরু

যুক্তরাষ্ট্র-ইরানে নতুন হামলার কথা ভাবছে : মার্কিন গণমাধ্যম

আন্তজাতিক ডেস্ক / ২৯ Time View
Update : শনিবার, ২৩ মে, ২০২৬

যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলার বিষয় ভাবছে বলে শুক্রবার যুক্তরাষ্ট্রের কয়েকটি গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

সিবিএস ও অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ছেলের বিয়েতে যোগ দিতে এ সপ্তাহান্তে সফরে না যাওয়ার ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই এ খবর সামনে আসে।

ট্রাম্প বলেন, ‘সরকার-সংশ্লিষ্ট পরিস্থিতি’ ও ‘মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি তার ভালোবাসা ও দায়িত্ববোধের’ কারণে তার পক্ষে এই অনুষ্ঠানে যোগ দেওয়া সম্ভব হচ্ছে না।

তিনি আরও বলেন, হোয়াইট হাউসে গুরুত্বপূর্ণ সময় পার করার জন্য ওয়াশিংটন ডিসি-তে অবস্থান করা আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

খবর বার্তা সংস্থা এএফপি’র।

তবে অ্যাক্সিওস ও সিবিএস উভয়েই জানিয়েছে, ইরানে নতুন হামলার বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।

প্রতিবেদনে বলা হয়েছে, আলোচনা এখনো চলমান রয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করা পাকিস্তান সমঝোতার চেষ্টা হিসেবে তাদের সেনাপ্রধানকে তেহরানে পাঠিয়েছে।

এএফপি এ বিষয়ে জানতে চাইলে হোয়াইট হাউস কোনো মন্তব্য করেনি।

সিবিএস জানিয়েছে, হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি বলেছেন, ‘ইরান যদি কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়, তাহলে তার পরিণতি কী হতে পারে, সে বিষয়ে প্রেসিডেন্ট স্পষ্ট অবস্থান জানিয়েছেন।’

শুক্রবার সকালে হোয়াইট হাউস ট্রাম্পের সপ্তাহান্তের পরিকল্পনায় পরিবর্তনের ঘোষণা দিয়ে জানিয়েছে, তিনি পূর্ব পরিকল্পনা অনুযায়ী নিউ জার্সির গলফ রিসোর্টে যাচ্ছেন না।

তিনি যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনেই অবস্থান করবেন।

শুক্রবার নিউইয়র্ক অঙ্গরাজ্য সফর শেষে ফেরার সময় ট্রাম্প সাধারণত যেভাবে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন, এবার তা করেননি।

অ্যাক্সিওস দুইটি অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, গত কয়েক দিনে ইরানকে ঘিরে চলমান আলোচনা নিয়ে ট্রাম্প ক্রমেই হতাশ হয়ে পড়ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা