• সোমবার, ২৫ মে ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
Headline
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ অবসানের চুক্তি অগ্রগতিকে স্বাগত জানিয়েছেন : স্টারমারের ইরান যুদ্ধ নিয়ে রোববারই চুক্তির ঘোষণা আসতে পারে: পররাষ্ট্রমন্ত্রী রুবিও আসন্ন যুক্তরাষ্ট্রের ২৬ সদস্যের বিশ্বকাপ দল ঘোষনা আগামী মাসে বিশ্বকাপে ইতিহাস বদলানোর চ্যালেঞ্জ বাংলাদেশের : জ্যোতি তুষি নায়িকা থেকে গায়িকা ‘মালিক’ আসছে ঈদে  আগামী অর্থ বছরে ৪০ লাখ পরিবার ফ্যামিলি কার্ড পাবে : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  তথ্যভিত্তিক কৃষিখাতে বিনিয়োগ পরিকল্পনা জোরদারে এফএও ও সরকারের উদ্যোগ মাইআপ বাংলাদেশ ও শিপ ইন্টারন্যাশনাল হাসপাতালের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত : বিসিসিসিআই আগামীকাল ঈদুল আযহার ছুটি শুরু

আসামের ঈদে গরু কোরবানি থেকে বিরত থাকার আহ্বান : ঈদ কমিটির

আন্তজাতিক ডেস্ক / ৩৬ Time View
Update : রবিবার, ২৪ মে, ২০২৬

আসামে ঈদুল আজহা উপলক্ষে গরু কোরবানি থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে রাজ্যের বিভিন্ন ঈদ কমিটি। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং শান্তিপূর্ণভাবে উৎসব পালনের স্বার্থে এই আহ্বান জানানো হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার আহ্বানের পর একাধিক কমিটি এই সিদ্ধান্তের কথা প্রকাশ্যে জানায়।

শনিবার ভারতীয় বার্তাসংস্থা এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

শুক্রবার এক বিবৃতিতে ধুবড়ি টাউন ঈদগাহ কমিটি জানায়, ঈদুল আজহা শান্তিপূর্ণ, আইনসম্মত এবং সামাজিক দায়িত্ববোধের সঙ্গে পালন করতে হবে। মুসলিম অধ্যুষিত ধুবড়ি জেলায় কমিটি সকলকে সরকারের নির্ধারিত নিয়ম মেনে পশু কোরবানি দেওয়ার অনুরোধ জানায়।

বিবৃতিতে বলা হয়, আসাম গবাদি পশু সংরক্ষণ আইনের আওতায় গরু জবাই নিষিদ্ধ। আইন ভঙ্গ করলে কারাদণ্ড ও আর্থিক জরিমানাসহ কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

কমিটি আরও জানায়, শুধুমাত্র নির্ধারিত স্থানে কোরবানি দিতে হবে এবং পরিচ্ছন্নতা ও সামাজিক শালীনতা বজায় রাখতে হবে। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে কোরবানির ছবি বা দৃশ্য প্রচার না করারও আহ্বান জানানো হয়েছে, কারণ এতে অন্য সম্প্রদায়ের মানুষের অনুভূতিতে আঘাত লাগতে পারে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।

বিবৃতিতে ঈদুল আজহাকে ত্যাগ, সহমর্মিতা ও ঐক্যের প্রতীক হিসেবে উল্লেখ করে সমাজের সব স্তরের মানুষের মধ্যে শান্তি, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সম্মান বজায় রাখার আহ্বান জানানো হয়। উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করারও অনুরোধ জানানো হয়েছে।

মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় বলেন, ধুবড়ি টাউন ঈদগাহ কমিটি হিন্দু সম্প্রদায়ের অনুভূতির প্রতি সম্মান জানিয়ে এবং দেশের আইন মেনে চলার স্বার্থে গরু কোরবানি না করার আহ্বান জানিয়েছে। তিনি রাজ্যের সব ঈদ কমিটির প্রতি একই ধরনের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

একইভাবে হোজাই টাউন ঈদগাহ কবরস্থান কমিটিও মুসলিম সম্প্রদায়ের মানুষের প্রতি ঈদুল আজহার সময় ধর্মীয় সংবেদনশীলতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছে। কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, ইসলাম ধর্মে গরু কোরবানি বাধ্যতামূলক নয়।

ধুবড়ি টাউন ঈদগাহ কমিটির সভাপতি এক সংবাদ বিবৃতিতে বলেন, ‘আমরা ঈদের সময় গরু কোরবানি না করার সিদ্ধান্ত নিয়েছি এবং মুসলিম ভাইদেরও একই আহ্বান জানিয়েছি। আমাদের ধর্মের মূল শিক্ষা কোনো নির্দিষ্ট পশু কোরবানি নয়, বরং অন্তরের হিংসা ও বিদ্বেষ ত্যাগ করা। আমাদের ধর্মীয় আচারের কারণে অন্য কোনো ধর্মের মানুষ যেন কষ্ট না পান, সেটিও আমাদের দায়িত্ব।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা