• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
Headline
আওয়ামী লীগ ক্ষমতায় থেকে কোষাগার লুট করেছে: স্পিকার তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন সম্ভাবনাময় খাতে ফরাসি বিনিয়োগ ও বাজারে প্রবেশাধিকার চাইল বাংলাদেশ দুর্নীতির বিচার না করে দুদককে রাজনৈতিক হাতিয়ার করা হচ্ছে: আসিফ মাহমুদ ব্রিকসে ‘অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক প্রবৃদ্ধি’ নিয়ে ঐকমত্য কৃষিপণ্যের আমদানি কমিয়ে উৎপাদন বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ৫ আগস্টের পর বাংলাদেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী লিফট নয়, সিঁড়ি বেয়ে ষষ্ঠ তলায় প্রধানমন্ত্রী তারেক রহমান মানসম্মত স্বাস্থ্যসেবা কোনো বিশেষ সুবিধা নয়, মৌলিক মানবাধিকার: জুবাইদা রহমান তিন দিন পর আদানির বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট চালু

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন

একুশে সংবাদ ডেস্ক / ৯৬ Time View
Update : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
রাষ্ট্রপতি

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থী ড. খলিলুর রহমান নির্বাচিত হওয়ায় সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

আজ এক অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি এ গৌরবময় অর্জনের জন্য বর্তমান সরকার, দেশের কূটনীতিকবৃন্দ, ড. খলিলুর রহমান এবং দেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

রাষ্ট্রপতি বলেন, এ সাফল্য বাংলাদেশের কূটনৈতিক দক্ষতা, আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ক্রমবর্ধমান গ্রহণযোগ্যতা এবং বহুপাক্ষিক সহযোগিতার প্রতি বাংলাদেশের দৃঢ় অঙ্গীকারের স্বীকৃতি। তিনি বাংলাদেশের প্রতি আস্থা ও সমর্থন প্রদর্শনকারী জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর প্রতিও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি আশা প্রকাশ করেন, ড. খলিলুর রহমানের নেতৃত্বে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন বিশ্বশান্তি, টেকসই উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা এবং বহুপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রাষ্ট্রপতি আরও বলেন, এই অর্জন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা, গ্রহণযোগ্যতা ও প্রভাবকে আরও সুদৃঢ় করবে এবং দেশের জন্য নতুন সম্ভাবনা ও সুযোগের দ্বার উন্মোচন করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category