• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
Headline

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপে জয় দিয়ে সেমিফাইনালে নান্দাইলের আচারগাঁও উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

একুশে সংবাদ ডেস্ক / ৪২ Time View
Update : শুক্রবার, ৫ জুন, ২০২৬

ঢাকা, নিজস্ব প্রতিবেদক

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে (বালিকা) জয় দিয়ে শুভ সূচনা করেছে ময়মনসিংহ বিভাগের নান্দাইল উপজেলার আচারগাঁও উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। টুর্নামেন্টের প্রথম ম্যাচে জয় তুলে নিয়ে দলটি সেমিফাইনালে জায়গা করে নিয়েছে।

বৃহস্পতিবার ঢাকার মিরপুরে ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে আচারগাঁও উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলের ব্যবধানে রংপুর বিভাগের লালমনিরহাট জেলার পেকুরগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।

ম্যাচে উভয় দলই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। নির্ধারিত ৫০ মিনিটের খেলায় পাল্টাপাল্টি আক্রমণে জমে ওঠে প্রতিদ্বন্দ্বিতা। তবে শেষ পর্যন্ত একমাত্র গোলটি করে জয় নিশ্চিত করে নান্দাইলের ক্ষুদে ফুটবলাররা।

নান্দাইলের বালিকাদের এই সাফল্যে অভিনন্দন জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। এক অভিনন্দন বার্তায় তিনি বিজয়ী দলের খেলোয়াড়, কোচ ও সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা জানান।

প্রতিমন্ত্রী বলেন, জাতীয় পর্যায়ের প্রথম রাউন্ডে জয়লাভ করে নান্দাইল উপজেলা দল সেমিফাইনালে উত্তীর্ণ হয়েছে। এটি শুধু একটি দলের সাফল্য নয়, বরং সমগ্র নান্দাইলবাসীর জন্য গর্বের বিষয়।

তিনি আরও বলেন, মাঠে খেলোয়াড়রা যে সাহস, দক্ষতা ও লড়াকু মানসিকতার পরিচয় দিয়েছে তা অত্যন্ত প্রশংসনীয়। তাদের দলগত প্রচেষ্টা এবং নৈপুণ্যের ফলেই এই অর্জন সম্ভব হয়েছে।

ইয়াসের খান চৌধুরী বলেন, খেলাধুলা তরুণ প্রজন্মকে শৃঙ্খলা, নেতৃত্ব ও দেশপ্রেমের শিক্ষা দেয়। নান্দাইলের এই সাফল্য ভবিষ্যতে আরও প্রতিভাবান খেলোয়াড় গড়ে তুলতে অনুপ্রেরণা জোগাবে।

তিনি আশা প্রকাশ করেন, বিজয়ের এই ধারা অব্যাহত রেখে নান্দাইল উপজেলা দল আগামী ম্যাচগুলোতেও কৃতিত্বের স্বাক্ষর রাখবে এবং জাতীয় পর্যায়ে আরও সাফল্য অর্জন করবে।

এর আগে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

খেলা উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর প্রতিনিধি মো. ফরিদুর রেজা সাগর। খেলা শেষে তিনি প্রতিমন্ত্রীর পক্ষ থেকে বিজয়ী দলের সদস্যদের অভিনন্দন জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category