• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
Headline
আওয়ামী লীগ ক্ষমতায় থেকে কোষাগার লুট করেছে: স্পিকার তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন সম্ভাবনাময় খাতে ফরাসি বিনিয়োগ ও বাজারে প্রবেশাধিকার চাইল বাংলাদেশ দুর্নীতির বিচার না করে দুদককে রাজনৈতিক হাতিয়ার করা হচ্ছে: আসিফ মাহমুদ ব্রিকসে ‘অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক প্রবৃদ্ধি’ নিয়ে ঐকমত্য কৃষিপণ্যের আমদানি কমিয়ে উৎপাদন বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ৫ আগস্টের পর বাংলাদেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী লিফট নয়, সিঁড়ি বেয়ে ষষ্ঠ তলায় প্রধানমন্ত্রী তারেক রহমান মানসম্মত স্বাস্থ্যসেবা কোনো বিশেষ সুবিধা নয়, মৌলিক মানবাধিকার: জুবাইদা রহমান তিন দিন পর আদানির বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট চালু

বন্ধ সরকারি কারখানায় দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে রোড শো করবে সরকার

নিজস্ব প্রতিবেদক / ৩৭ Time View
Update : শুক্রবার, ৫ জুন, ২০২৬

দেশের বন্ধ ও অলাভজনক সরকারি কারখানাগুলো পুনরায় চালু এবং সেগুলোতে দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে শিগগিরই রোড শো আয়োজনের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে চলতি মাসের মধ্যেই প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত ‘শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কারখানা চালু ও ব্যবস্থাপনা’ বিষয়ক এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতিত্ব করেন।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি হাসান শিপলু জানান, সভায় শিল্প মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা বন্ধ ও অলাভজনক কারখানাগুলোর বর্তমান অবস্থা, বিদ্যমান সমস্যা, সম্ভাবনা এবং করণীয় বিষয়ে বিস্তারিত উপস্থাপন করেন।

সভায় প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা দিয়ে বলেন, বন্ধ কারখানাগুলো দ্রুত চালু করার পাশাপাশি অলাভজনক প্রতিষ্ঠানগুলোকে লাভজনক করে তুলতে কার্যকর ও টেকসই উপায় খুঁজে বের করতে হবে। একই সঙ্গে এসব কারখানায় দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

সভায় আরও জানানো হয়, বন্ধ কারখানা পুনরায় চালু এবং অলাভজনক কারখানাগুলোকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে বিশেষজ্ঞ কমিটির সুপারিশ গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

সভায় বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারসহ শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট মহলের মতে, রোড শো আয়োজনের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে সরকারি শিল্পপ্রতিষ্ঠানগুলোর সম্ভাবনা তুলে ধরা গেলে নতুন বিনিয়োগের সুযোগ সৃষ্টি হবে এবং দীর্ঘদিন বন্ধ থাকা কারখানাগুলো পুনরায় উৎপাদনে ফিরতে সহায়ক ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category