• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
Headline

নবম পে স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত, বাজেটে ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তুতি

একুশে সংবাদ ডেস্ক / ১২৫ Time View
Update : বুধবার, ১০ জুন, ২০২৬

ঢাকা, ৯ জুন: সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষিত নবম পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সরকার। আসন্ন বাজেটেই নতুন বেতন কাঠামোর জন্য প্রায় ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হচ্ছে বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

সরকারি উচ্চপর্যায়ের একটি কমিটির সুপারিশের ভিত্তিতে তিন ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের বিষয়ে সম্মতি দেওয়া হয়েছে। এর ফলে নবম পে স্কেল কার্যকর করার প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

নতুন কাঠামো অনুযায়ী, প্রথম ধাপে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতন ৫০ শতাংশ বৃদ্ধি করা হবে। তবে এই পর্যায়ে বর্তমান বিশেষ সুবিধাগুলো বাতিল করা হবে। সমন্বয়ের ফলে সামগ্রিকভাবে বেতন বৃদ্ধির হার ৩৫ থেকে ৪০ শতাংশের মধ্যে সীমিত থাকবে বলে ধারণা করা হচ্ছে।

পরিকল্পনা অনুযায়ী, আগামী ১ জুলাই থেকে সরকারি কর্মচারীরা নতুন কাঠামোর আওতায় প্রথম ধাপের সুবিধা পাবেন। দ্বিতীয় ধাপে পরবর্তী অর্থবছরে অবশিষ্ট ৫০ শতাংশ বেতন বৃদ্ধি কার্যকর করা হবে। এরপর ২০২৮-২৯ অর্থবছর থেকে ভাতা অন্তর্ভুক্তির মাধ্যমে পূর্ণাঙ্গ নবম পে স্কেল বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী অর্থবছরের বাজেটের আকার প্রায় ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা হতে পারে। বাজেট বক্তৃতায় নতুন বেতন কাঠামোর বিস্তারিত রূপরেখা এবং তিন ধাপে বাস্তবায়নের যৌক্তিকতা তুলে ধরা হবে।

সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে নেওয়া এই উদ্যোগকে প্রশাসনিক ও আর্থিক ব্যবস্থায় একটি বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category