দীর্ঘ আট বছর পর এক উৎসবমুখর ও সুশৃংখল পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল তেজগাঁও প্রেস ক্লাবের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন। নির্বাচনে সভাপতি পদে আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান এবং সাধারণ সম্পাদক পদে এস এম শামীম জয়লাভ করেছেন।
শুক্রবার (১২ জুন) সকাল ১০টা থেকে বিকাল ৫ ঘটিকা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় ৫১ সদস্য বিশিষ্ট এই সংগঠনের ভোটগ্রহণ শুরু হয়। জুমার নামাজের জন্য মাঝে দুই ঘণ্টার বিরতি দিয়ে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, মোট ৫১ জন ভোটারের মধ্যে ৩৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। অর্থাৎ, শতকরা ৭৪.৫১% ভোট পেয়ে নতুন এই কার্যনির্বাহী পরিষদ নির্বাচিত হয়। সাধারণ সদস্যদের স্বতঃস্ফূর্ত ও আনন্দঘন অংশগ্রহণে পুরো নির্বাচন প্রক্রিয়াই ছিল শান্তিপূর্ণ।
ভোটগ্রহণ শেষ হয় প্রধান নির্বাচন কমিশনার ও প্রিসাইডিং অফিসাররা প্রার্থী এবং উপস্থিত সদস্যদের সামনে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম ঘোষণা করেন।
নির্বাচনের সার্বিক পরিবেশ নিরাপদ ও সুরক্ষিত রাখতে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ এবং স্পেশাল ব্রাঞ্চের বেশ কয়েকজন সদস্য দিনভর দায়িত্ব পালন করেন। নবনির্বাচিত কমিটি তেজগাঁও প্রেস ক্লাবকে আরও গতিশীল ও সাংবাদিকদের কল্যাণে নিয়োজিত রাখবে বলে আশা প্রকাশ করেছেন সাধারণ সদস্যরা।