• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
Headline

উত্তরাঞ্চলে শিল্পায়নের সম্ভাবনা খতিয়ে দেখতে আসছে চীনা প্রতিনিধিদল

একুশে সংবাদ ডেস্ক / ৭২ Time View
Update : শনিবার, ১৩ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

দেশের উত্তরাঞ্চলে শিল্পায়নের নতুন সম্ভাবনা তৈরি হতে যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, উত্তরাঞ্চলে শিল্পকারখানা প্রতিষ্ঠার সুযোগ-সম্ভাবনা যাচাই করতে আগামী দুই মাসের মধ্যেই একটি চীনা প্রতিনিধিদল বাংলাদেশ সফর করবে।

শুক্রবার ঠাকুরগাঁও জেলা শহরের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, দেশের উন্নয়ন ও কর্মসংস্থান বৃদ্ধির জন্য শিল্পায়নের কোনো বিকল্প নেই। সরকার দেশের বিভিন্ন অঞ্চলে নতুন শিল্পকারখানা স্থাপনের উদ্যোগ নিয়ে কাজ করছে। ঠাকুরগাঁওসহ উত্তরাঞ্চলের জেলাগুলোতে শিল্পায়নের যথেষ্ট সম্ভাবনা রয়েছে।

তিনি আরও বলেন, একটি দেশের টেকসই উন্নয়নের জন্য নিজস্ব সক্ষমতা বৃদ্ধি, শিক্ষা বিস্তার এবং কঠোর পরিশ্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। চীনের উন্নয়নের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, দক্ষ জনশক্তি ও উৎপাদনশীল কর্মকাণ্ডের মাধ্যমে চীন আজ বিশ্বের অন্যতম অর্থনৈতিক শক্তিতে পরিণত হয়েছে।

নতুন প্রজন্মকে শিক্ষিত ও দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, উন্নত শিক্ষা ও নৈতিক মূল্যবোধসম্পন্ন নাগরিক তৈরিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশ ও চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও শক্তিশালী হবে। তিনি জানান, আগামী জুলাই অথবা আগস্ট মাসে একটি চীনা প্রতিনিধিদল ঠাকুরগাঁওসহ উত্তরাঞ্চলের সম্ভাব্য বিনিয়োগ ও শিল্পায়নের ক্ষেত্রগুলো পরিদর্শন করবে।

অনুষ্ঠান শেষে অতিথিরা ঠাকুরগাঁও পৌর এলাকার ৩৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৬ হাজার ৩০৮ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category