• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
Headline
চ্যানেল আইয়ে জনপ্রিয় জুটি ‘অন্যরকম ভালোবাসা’ তানজিন তিশার ফেরা : ছোট পর্দায় ইরানে মৃত্যুদণ্ডের নিন্দা জানিয়েছে ৩০টির বেশি দেশের মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের ১৯৭৮ সালের পর উত্তরসূরি নেদারল্যান্ডসের প্রথম বিদেশি কোচ জাভি টেস্ট ইতিহাসে তামিমকে টপকে দ্বিতীয় স্থানে মোমিনুল বিএনপি থেকে পদত্যাগ করেছেন : মির্জা ফখরুল মৎস্যজীবী দলের নেতৃত্বে দায়িত্ব পেলে সংগঠনকে শক্তিশালী করার প্রত্যয় : নাদিম চৌধুরী ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু, আক্রান্ত ৬৯৩ রাজারবাগে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: আইজিপি 

গোল না করেও ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জয় করা জিততে চান এমবাপ্পে

খেলাধুলা ডেস্ক / ৩৪ Time View
Update : শনিবার, ১৩ জুন, ২০২৬

 

চলতি বিশ্বকাপে কোনো গোল না করে বা রেকর্ড না গড়েও যদি ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জয় করা যায়, তাহলে তাতেই খুশি ফ্রান্সের ফরোয়ার্ড ও অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে।

তিনি জানিয়েছেন, ব্যক্তিগত গোল বা রেকর্ড নয়, দলের হয়ে শিরোপা জয়ই একমাত্র ও প্রধান লক্ষ্য। ব্যক্তিগত অর্জনের চেয়ে দলের হয়ে ট্রফি জয়ই গুরুত্বপূর্ণ।

ফরাসি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ২৬ বছর বয়সি এমবাপ্পে বলেন, ‘যদি একটিও গোল না করেও বিশ্বকাপ জয়ের সুযোগ থাকে, আমি তাতেই রাজি। আমিই সবচেয়ে বেশি বিশ্বকাপ জয়ের আন্দ করব।’

এই টুর্নামেন্টটি ফ্রান্সের জন্য বড় পরীক্ষা। ২০২২ বিশ্বকাপের ফাইনালে উঠেও শিরোপা জিততে পারেনি ফরাসিরা। তাই এবার দলের পারফরমেন্সের উপর জোর দিচ্ছেন এমবাপ্পে। তিনি বলেন, ‘আমরা আগের চেয়ে এবার অনেক গোছানো দল। দলের সবাই দারুণ ছন্দে আছে। আশা করি, বিশ্বকাপ মঞ্চে সকলেই নিজেদের সেরা পারফরমেন্স উজাড় করে দেবে। দলকে কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছে দেবে সতীর্থরা।’

এখন আর শুধু দ্রুতগতির ও অনেক গোল করা স্ট্রাইকার নন এমবাপ্পে। তরুণদের নেতা, ড্রেসিংরুমের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এবং এমন একজন খেলোয়াড় যিনি বড় টুর্নামেন্টের চাপ সম্পর্কে ভালোভাবেই জানেন। তাই দলের তরুণদের সাহস ও অনুপ্রেরণা যোগোতে চান তিনি, ‘এই বিশ্বকাপে অংশ নিতে পেরে আমি খুব খুশি। দলে বেশ কিছু তরুণ খেলোয়াড় আছে। তাদের মানসিকভাবে সাহায্য ও সাহস যোগানোই আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।’

এখন পর্যন্ত বিশ্বকাপ মঞ্চে ১২ গোল করেছেন এমবাপ্পে। বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ ১৬ গোলের রেকর্ডের মালিক সাবেক জার্মান স্ট্রাইকার মিরোস্লাাভ ক্লোসা। এবারের বিশ্বকাপে ক্লোসার রেকর্ড ভাঙার সুযোগ রয়েছেন এমবাপ্পের।

এ ব্যাপারে তিনি বলেন, ‘শীর্ষ গোলদাতাদের মধ্যে থাকাটা একটা দারুণ অনুভূতি। অবশ্যই, আমিও ইতিহাস গড়তে চাই। তবে সবকিছুর আগে দলের পারফরমেন্স ও সাফল্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি মনে করি, যেকোনো খেলোয়াড়ের কাছে ব্যক্তিগত পরিসংখ্যানের চেয়ে দলীয় সাফল্যই বেশি গুরুত্বপূর্ণ।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category