• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
Headline
আওয়ামী লীগ ক্ষমতায় থেকে কোষাগার লুট করেছে: স্পিকার তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন সম্ভাবনাময় খাতে ফরাসি বিনিয়োগ ও বাজারে প্রবেশাধিকার চাইল বাংলাদেশ দুর্নীতির বিচার না করে দুদককে রাজনৈতিক হাতিয়ার করা হচ্ছে: আসিফ মাহমুদ ব্রিকসে ‘অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক প্রবৃদ্ধি’ নিয়ে ঐকমত্য কৃষিপণ্যের আমদানি কমিয়ে উৎপাদন বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ৫ আগস্টের পর বাংলাদেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী লিফট নয়, সিঁড়ি বেয়ে ষষ্ঠ তলায় প্রধানমন্ত্রী তারেক রহমান মানসম্মত স্বাস্থ্যসেবা কোনো বিশেষ সুবিধা নয়, মৌলিক মানবাধিকার: জুবাইদা রহমান তিন দিন পর আদানির বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট চালু

নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের

খেলাধুলা ডেস্ক / ৩৭ Time View
Update : রবিবার, ১৪ জুন, ২০২৬

প্রথমে বোলারদের দারুণ পারফরমেন্স এবং পরে ওপেনার জুয়াইরিয়া ফেরদৌসের ঝড়ো হাফ-সেঞ্চুরিতে রেকর্ড জয় দিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করল বাংলাদেশ দল।

গ্রুপ-১ নিজেদের প্রথম ম্যাচে আজ বাংলাদেশ ৬ উইকেটে হারিয়েছে নেদারল্যান্ডসকে। ৩৩ বলে ৫০ রানের নান্দনিক ইনিংস খেলে ম্যাচ সেরা হন জুয়াইরিয়া।

বার্মিংহামে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে নেদারল্যান্ডস। বাংলাদেশ বোলারদের বোলিং নৈপুন্যে বড় সংগ্রহ দাঁড় করাতে পারেনি নেদারল্যান্ডস। ২০ ওভারে ৮ উইকেটে ১৩৯ রান করে তারা। দলের হয়ে সর্বোচ্চ ৫০ রান করেন অধিনায়ক বাবেতি ডি লিডে।

বল হাতে বাংলাদেশের মারুফা আক্তার ২টি, ফারিহা তৃষ্ণা-সানজিদা আক্তার মেঘলা-রাবেয়া খান ও রিতু মনি ১টি করে উইকেট নেন।

জবাবে পাওয়ার প্লেতে ৪৭ রান তুলেন বাংলাদেশের দুই ওপেনার জুয়াইরিয়া ও দিলারা আক্তার। এরপর ৭.৫ ওভারে ৬৭ রান যোগ করে বিচ্ছিন্ন হন তারা। জুটিতে ১টি চারে ২৩ বলে ২৬ রান করে থামেন দিলারা।

দিলারার বিদায়ে ক্রিজে এসে গোল্ডেন ডাক মারেন অধিনায়ক নিগার সুলতানা।

অধিনায়কের বিদায়ের পর ছক্কা মেরে ৩২ বলে টি-টোয়েন্টিতে দ্বিতীয় হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন জুয়াইরিয়া। হাফ-সেঞ্চুরির পরের ডেলিভারিতেই সাজঘরের পথ ধরেন তিনি। ৩৩ বলে ৭টি চার ও ২টি ছক্কায় ৫০ রান করেন এই ডান-হাতি ব্যাটার।

চার নম্বরে নেমে সুবিধা করতে পারেননি সোবহানা মোস্তারি। ৪ রানে আউট হন তিনি। এতে ৮৫ রানে চতুর্থ উইকেট পতনে চাপে পড়ে বাংলাদেশ।

পঞ্চম উইকেটে শক্ত হাতে বাংলাদেশের হাল ধরেন শারমিন আক্তার ও স্বর্ণা আক্তার। ৪৪ বলে অবিচ্ছিন্ন ৫৬ রানের জুটিতে ৫ বল বাকী থাকতে বাংলাদেশের জয় নিশ্চিত করেন তারা। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের এটি সর্বোচ্চ রান তাড়া করার রেকর্ড।

৪টি চারে শারমিন ৩২ বলে ৩৭ এবং ১ চারে স্বর্ণা অনবদ্য ১৮ রান করেন।

আগামী ১৭ জুন লিডসে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category