• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
Headline
মিঠাপুকুরে বাল্যবিবাহ ও কৈশোরকালীন গর্ভধারণ প্রতিরোধে জননী প্রকল্পের বিতর্ক প্রতিযোগিতা দুর্নীতির কারণে রাষ্ট্রীয় উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে: এমপি সাঈদ শ্যামনগরের গাবুরায় বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন ‘শিক্ষকদের মর্যাদা মানেই শিক্ষার ভিত্তি শক্তিশালী করা’—কালাইয়ে বিশ্ব শিক্ষক দিবস ফুলপুরে স্কুলছাত্রীর সন্তান প্রসব নির্বাচনী প্রচারণায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জিয়া ভালুকায় হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ভালুকায় মাটির দেয়াল ধসে সাড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু নেত্রকোনায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা ডেঙ্গু ঠেকাতে জয়পুরহাটে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান

আইএইচএফ ট্রফিতে দুই বিভাগে রূপা জিতল বাংলাদেশ : অনূর্ধ্ব-১৮ ও অনূর্ধ্ব-২০

খেলাধুলা ডেস্ক / ৩৬ Time View
Update : সোমবার, ১৫ জুন, ২০২৬

পল্টনস্থ শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে আজ শেষ হয়েছে পাঁচ দিনব্যাপী বয়সভিত্তিক পুরুষ আইএইচএফ (আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশন) ট্রফি। এতে অনূর্ধ্ব-১৮ ও অনূর্ধ্ব-২০, দুই বিভাগেই রূপা জিতেছে স্বাগতিক বাংলাদেশ। দুই বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে ভারত।

এই প্রতিযোগিতায় বাংলাদেশসহ ভারত, নেপাল, ইয়েমেন, মালদ্বীপ ও আফগানিস্তান দল অংশ নেয়।

আজ অনূর্ধ্ব-২০ বিভাগের ফাইনালে ভারত ৪৮-২৭ গোলে হারিয়েছে বাংলাদেশকে।

এর আগে অনূর্ধ্ব-১৮ বিভাগে রাউন্ড রবিন লিগে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ ৪৭-২৩ গোলে হারায় আফগানিস্তানকে। আর মালদ্বীপকে ৪৯-২২ গোলে হারিয়ে সর্বোচ্চ পয়েন্ট পেয়ে এই বিভাগে চ্যাম্পিয়ন হয় ভারত। এই প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতা করেছে ঢাকা আইসক্রিম ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

অনূর্ধ্ব-২০ বিভাগের ফাইনালে ফেভারিটের মতোই জয় পেয়েছে ভারত। উচ্চতা, ফিটনেস, ট্যাকটিকস, টেকনিক সব দিক দিয়ে এগিয়ে ছিল প্রতিবেশী দেশটি।

যদিও বাংলাদেশ আরেকটু লড়াই করতেই পারতো। কিন্তু দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় রাতুল উদ্দিনের ইনজুরির প্রভাব পড়ে খেলায়। ম্যাচ শেষে রাতুল বলেন, ‘চিকিৎসকরা আমাকে ১৫ দিনের বিশ্রাম দিয়েছেন। তারপরও মাঠে নেমেছিলাম। কিন্তু বল ধরতেই পারছিলাম না। যদিও এই টুর্নামেন্টের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা নিজেদের সেরাটা দিতে সর্বোচ্চ চেষ্টা করেছি। আমাদের এখন লক্ষ্য থাকবে আরও ভালো অনুশীলন করে ভারতের মতো দলকে যেন ভবিষ্যতে হারাতে পারি। সব শেষে ফেডারেশনকে ধন্যবাদ দিতে চাই, এত চমৎকার একটা টুর্নামেন্টের আয়োজন করার জন্য।’

রাতুলের মতো একই সুরে কথা বলেছেন সেরা খেলোয়াড়ের পুরস্কার পাওয়া ভারতের তওসিফ রাসুল, ‘বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন অসাধারণ টুর্নামেন্টের আয়োজন করেছে। আমরা এখানে আবাসন থেকে শুরু করে, মেডিকেল সুবিধা, খাবারসহ সব রকমের আতিথেয়তায় খুব খুশি। এমন আয়োজনের জন্য বাংলাদেশকে অনেক ধন্যবাদ।’

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। উপস্থিত ছিলেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল আবু মোহাম্মদ সারওয়ার ফরিদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন আহাম্মেদসহ অন্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category