• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
Headline
চ্যানেল আইয়ে জনপ্রিয় জুটি ‘অন্যরকম ভালোবাসা’ তানজিন তিশার ফেরা : ছোট পর্দায় ইরানে মৃত্যুদণ্ডের নিন্দা জানিয়েছে ৩০টির বেশি দেশের মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের ১৯৭৮ সালের পর উত্তরসূরি নেদারল্যান্ডসের প্রথম বিদেশি কোচ জাভি টেস্ট ইতিহাসে তামিমকে টপকে দ্বিতীয় স্থানে মোমিনুল বিএনপি থেকে পদত্যাগ করেছেন : মির্জা ফখরুল মৎস্যজীবী দলের নেতৃত্বে দায়িত্ব পেলে সংগঠনকে শক্তিশালী করার প্রত্যয় : নাদিম চৌধুরী ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু, আক্রান্ত ৬৯৩ রাজারবাগে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: আইজিপি 

দুর্নীতি প্রতিরোধে রচনা, বিতর্ক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত : চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গা ডেস্ক. / ৩২ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

দুর্নীতি মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে জেলায় শুরু হয়েছে তিন দিনব্যাপী রচনা, বিতর্ক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা।

জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আজ মঙ্গলবার প্রতিযোগিতার দ্বিতীয় দিনে সকাল ১০টায় শহরের এম.এ. বারি মাধ্যমিক বিদ্যালয়ে এক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

জেলার মোট ৬টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

এর আগে গতকাল সোমবার রাহেলা খাতুন গার্লস একাডেমিতে রচনা প্রতিযোগিতার মধ্য দিয়ে তিন দিনব্যাপী এই কর্মসূচির সূচনা হয়। আগামীকাল বুধবার ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে এই আয়োজনের সমাপ্তি ঘটবে।

এসময় বক্তারা বলেন, তরুণ প্রজন্মের মধ্যে সততা, নৈতিকতা ও দেশপ্রেম জাগ্রত করার মাধ্যমেই ভবিষ্যৎ বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করা সম্ভব। এ ধরনের সৃজনশীল প্রতিযোগিতা শিক্ষার্থীদের মাঝে দুর্নীতি বিরোধী সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

৬টি বিদ্যালয়ের মধ্যে অনুষ্ঠিত এ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় এম এ বারি মাধ্যমিক বিদ্যালয়। পরে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক কামরুজ্জামান, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, সদর উপজেলা একাডেমিক সুপারভাইজার সোহেল আহমেদ, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য বিপুল আশরাফ, মেহরাব্বিন সানভী, ঝিনুক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রেবেকা সুলতানা প্রমুখ

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category