প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১২, ২০২৬, ১০:২৮ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২৫, ২০২৬, ২:০২ পূর্বাহ্ণ
ভালুকায় পরিবেশ, বন প্রতিমন্ত্রীর মতবিনিময়
পরিবেন দূষণের ক্ষতিকারক দিক, প্রতিকার ও উত্তরণের কার্যকর পদক্ষেপ গ্রহন বিষয়ে অংশীজনের সাথে ময়মনসিংহের ভালুকায় পরিবেশ, বন প্রতিমন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ২৪ জুন দুপুরে উপজেেলা প্রশাসনের আয়োজনে পরিষদ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক সাইফুর রহমান'র সভাপতিত্বে প্রধান অতিথি পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এমপি অংশীজনের সাথে মতবিনিময় ও দিক নির্দেশনামুল আলোচনা করেন।
উপজেেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ হোসেন'র সঞ্চালনায় পরিবেশ সুরক্ষা সমন্ধে বক্তব্য রাখেন
স্থানীয় সাংসদ ফখর উদ্দিন আহমেদ বাচ্চু এমপি।
কলকারখানার দূষিত বর্জে ক্ষতিগ্রস্ত কৃষকগন তাদের
সমস্যার কথা তুলে ধরে ক্ষতিপূরণ দাবী জানান এ সভায়।
এসময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনে নেতৃবৃন্দ, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন কলকারখানার প্রতিনিধি সাংবাদিক ও সূধীজন উপস্থিত ছিলেন ।
আশিকুর রহমান শ্রাবন-
ভালুকা
Copyright © 2026 Dainik Ekushey Sangbadbd. All rights reserved.