• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
Headline
সংসদীয় কমিটির গুরুত্বপূর্ণ সভাপতির দায়িত্ব বিরোধী দলকে দেওয়ার দাবি ১১ দলীয় ঐক্যের হোমনায় পুকুর খননের আড়ালে সরকারী খাসজমির বালু বিক্রির অভিযোগ! শ্যালো মেশিন জব্দ! হোমনায় সরকারি চাল বিক্রির অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা, দল থেকে বহিষ্কার !  কুতুববাগ দরবার শরীফে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত ১৫৭, নিখোঁজ ৪০৩ নেপালের ভয়াবহ দুর্যোগে প্রধান মন্ত্রীর গভীর শোক, সহযোগিতার আশ্বাস চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে ৫৫তম ঈদে মিলাদুন্নবী (সা.) জশনে জুলুস চৌদ্দগ্রামে ক্ষতিগ্রস্ত পরিবারের পুনঃনির্মাণকৃত ঘর উদ্বোধন উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা চৌদ্দগ্রামে সিএনজি চালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার কলকলিয়া ইউনিয়ন জামায়াতের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

প্রশ্নফাঁসের গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা, তাৎক্ষণিক আটক করবে পুলিশ: শিক্ষামন্ত্রী

একুশে সংবাদ ডেস্ক / ৫৬ Time View
Update : শনিবার, ২৭ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষাকে ঘিরে প্রশ্নপত্র ফাঁসের গুজব বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, প্রশ্নপত্র ফাঁস নিয়ে কেউ গুজব ছড়ালে কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর ও বিরূপ মন্তব্য করলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে আয়োজনের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উদ্যোগে আয়োজিত এ সভায় রংপুর বিভাগের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তারা অংশ নেন।

আগামী ২ জুলাই থেকে শুরু হতে যাওয়া এইচএসসি পরীক্ষা প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, “প্রশ্নপত্র ফাঁস নিয়ে কোনো ধরনের গুজব বা অপপ্রচার বরদাশত করা হবে না। সামাজিক যোগাযোগমাধ্যম বা অন্য কোনো মাধ্যমে পরীক্ষা নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারকারীদের বিরুদ্ধে পুলিশ তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে এবং প্রয়োজন হলে আটক করবে।”

তিনি আরও বলেন, পরীক্ষাকে বিতর্কিত করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে।

শিক্ষা ব্যবস্থার চলমান সংস্কার কার্যক্রমের কথা তুলে ধরে ড. মিলন জানান, এবার সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীনে অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ভবিষ্যতে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের আবশ্যিক ও অভিন্ন বিষয়গুলোতেও একই প্রশ্নপত্র প্রণয়নের উদ্যোগ নেওয়া হবে। এতে সব ধারার শিক্ষার্থীদের মেধা মূল্যায়নে আরও সমতা প্রতিষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে কার্যকর তদারকির ওপর গুরুত্বারোপ করে শিক্ষামন্ত্রী বলেন, দেশে মাদ্রাসা পরিদর্শকের সংখ্যা প্রয়োজনের তুলনায় কম হওয়ায় অনেক প্রতিষ্ঠান নিয়মিত পরিদর্শনের বাইরে থেকে যাচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় মাদ্রাসা শিক্ষা বোর্ডগুলোকে সাধারণ শিক্ষা বোর্ডগুলোর সঙ্গে সমন্বয় করে পরিদর্শনের পরিধি ও সংখ্যা বাড়ানোর আহ্বান জানান তিনি।

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইলিয়াস আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শিক্ষা মন্ত্রণালয় ও বিভিন্ন শিক্ষা বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া রংপুর বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলার কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং পরীক্ষা পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা মতবিনিময় সভায় অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category