• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
Headline
বাংলাদেশ-ব্রিটেনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারে আলোচনা সাত ধাপে ইউপি নির্বাচন শিক্ষা-প্রযুক্তি ও বিনিয়োগে যুক্তরাজ্যের সহযোগিতা চান রাষ্ট্রপতি আক্কেলপুর রেলস্টেশনে যাত্রীছাউনি না থাকায় চরম দুর্ভোগ ফতেহাবাদের জন্মসনদ বিতর্কে নতুন মোড় দেবিদ্বারে বাংলাদেশি নাগরিকদের রোহিঙ্গা বলে প্রচার আওয়ামী লীগ ক্ষমতায় থেকে কোষাগার লুট করেছে: স্পিকার তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন সম্ভাবনাময় খাতে ফরাসি বিনিয়োগ ও বাজারে প্রবেশাধিকার চাইল বাংলাদেশ দুর্নীতির বিচার না করে দুদককে রাজনৈতিক হাতিয়ার করা হচ্ছে: আসিফ মাহমুদ ব্রিকসে ‘অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক প্রবৃদ্ধি’ নিয়ে ঐকমত্য

হোমনায় পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী চঞ্চল গ্রেপ্তার!

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি: / ৮৬ Time View
Update : সোমবার, ২৯ জুন, ২০২৬

 

কুমিল্লার হোমনা উপজেলায় পুলিশের তালিকাভুক্ত অস্ত্রধারী ও একাধিক মামলার আসামি,শীর্ষ সন্ত্রাসী চঞ্চলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গত ২৬ জুন তার বিরুদ্ধে দণ্ডবিধির ৩৯৫/৩৯৭ ধারায় ডাকাতি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-১৯। এ মামলায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার কৃত চঞ্চল উপজেলার ভিটিকালমিনা গ্রামের ছোট্ট মিয়ার ছেলে।

হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) টমাস বড়ুয়া জানান, চঞ্চলের বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র মামলাসহ মোট ১০টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদক কারবারী, সন্ত্রাসী ও অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category