• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
Headline
রাষ্ট্রপতি পদে প্রার্থী মনোনয়নের দায়িত্ব তারেক রহমানকে দিল বিএনপির স্থায়ী কমিটি এ মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই: পেট্রোবাংলা গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগের প্রতিবাদে এনসিপির প্রতীকী মার্চ, পেট্রোবাংলা অবরোধের হুঁশিয়ারি বছরের শেষেই তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের আশা: পানিসম্পদ প্রতিমন্ত্রী পুলিশি যানবাহনের নিরাপত্তা জোরদারের নির্দেশ, সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান শুধু ঢাকা নয়, সমগ্র বাংলাদেশের সমন্বিত উন্নয়নই পারে রাজধানীকে বাসযোগ্য করতে নবগঠিত রুহিয়া উপজেলায় সাব-রেজিস্ট্রি অফিস স্থাপনে পুরাতন থানা ভবন পরিদর্শনে বিএনপি নেতারা সরকার-ব্যবসায়ীদের যৌথ উদ্যোগে ৪-৫ বছরের মধ্যে অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী দেশের স্বার্থে জাতীয় ঐক্য এখনো জরুরি: নাহিদ ইসলাম বাংলাদেশ থেকে আসা ধর্মীয় সংখ্যালঘুরা অনুপ্রবেশকারী নয়, শরণার্থী: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থান কোনো ব্যক্তি বা একক দলের কৃতিত্ব নয়: আতিকুর রহমান রুমন

একুশে সংবাদ ডেস্ক / ৪৯ Time View
Update : শনিবার, ১ আগস্ট, ২০২৬
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন শনিবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো ব্যক্তি বা একক দলের কৃতিত্ব নয়; এটি দেশের গণতন্ত্রকামী সকল মানুষের সম্মিলিত অবদানের ফল। তিনি আন্দোলনের কৃতিত্ব এককভাবে দাবি করে অন্যদের খাটো করার অপচেষ্টা থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানান।

শনিবার জাতীয় প্রেস ক্লাবে ‘আমরা বিএনপি পরিবার’ এবং বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিপিজেএ) আয়োজিত ‘বুলেটের মুখে বাংলাদেশ, ফ্যাসিবাদের হলো শেষ’ শীর্ষক আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শনীতে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

আতিকুর রহমান রুমন বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে কারাবরণ ও নানা নির্যাতনের শিকার হয়েছেন। একইভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও অমানবিক নির্যাতন সহ্য করে দীর্ঘ সময় নির্বাসিত জীবন কাটিয়েছেন। কিন্তু তাঁরা কখনো ব্যক্তিগত ত্যাগকে সামনে এনে আন্দোলনের একক কৃতিত্ব দাবি করেননি।

তিনি বলেন, “নিজেকে জাহির করার মধ্যে কোনো কৃতিত্ব নেই। বিএনপি কখনো বলেনি যে, তারা একাই সব করেছে। যারা আজ একক কৃতিত্বের দাবি করছেন, জনগণ একদিন তাদের প্রত্যাখ্যান করবে। ইতিহাসও তাদের স্থান দেবে না।”

সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, জুলাই আন্দোলনের সময় অনেক সাংবাদিক জীবনের ঝুঁকি নিয়ে বিএনপির নেতাকর্মীদের সহায়তা করেছেন। অনেক সাংবাদিক তাঁদের মোটরসাইকেল ও গাড়িতে করে তাঁকে এবং বিএনপির অন্যান্য নেতাকে নিরাপদ স্থানে পৌঁছে দিয়েছেন।

তিনি বলেন, “দেশের দুঃসময়ে সাংবাদিকদের এই অবদান জাতি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category