• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
Headline
ঠাকুরগাঁওয়ের উন্নয়নে কৃষিভিত্তিক শিল্প ও বিনিয়োগ বাড়ানোর তাগিদ চৌদ্দগ্রামে ‘হোটেল গ্রীণ ভিউ এন্ড সুইটস-০২’ উদ্বোধন টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক শিক্ষায় এআই ও তথ্যপ্রযুক্তি ব্যবহারে গুগলের সহযোগিতা চাইলেন শিক্ষামন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা ও সচেতনতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু-সহনশীল নগর গড়তে সরকার বদ্ধপরিকর ক্যাশমেমো ও মূল্যতালিকায় অনিয়ম, কালাইয়ে দুই সার ডিলারকে জরিমানা সরকারকে সহযোগিতা আমাদের কাম্য, বিরোধিতার নামে অস্থিরতা নয় ১০ সন্তান মানুষ করেও শেষ বয়সে ঠাঁই হলো গাছতলায়, বরগুনায় অসহায় বাবা-মায়ের করুণ পরিণতি পাঁচ সন্তানের মাকে বাঁচাতে আকুতি, চিকিৎসার খরচ জোগাতে অসহায় পরিবার

অপেক্ষা বাড়লো দীঘির : ‘জংলি’ 

বিনোদন ডেস্ক : / ২০ Time View
Update : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

সিয়াম আহমেদের বিপরীতে ‘জংলি’ সিনেমার মাধ্যমে ভালোই আলোচনায় আসেন চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। সেই সিনেমার পর বেশ বেছে কাজ করছেন তিনি। এরই ধারাবাহিকতায় কাজ করেন নতুন সিনেমা ‘বিদায়’র। মেহেদী হাসান হৃদয় পরিচালিত এ ছবিটি ঈদে মুক্তির কথা থাকলেও সেটি হয়নি। জানা গেছে, ছবিটিতে সে অর্থে কোনো নায়ক নেই। বরঞ্চ ছবির গল্পকেই নায়ক বলছেন পরিচালক। দীঘি ছাড়াও এ ছবিতে অভিনয় করছেনÑ বাপ্পারাজ, ফারুক আহমেদ, ফজলুর রহমান বাবু প্রমুখ। এ ছবির কিছু অংশের কাজ বাকি রয়েছে।

এরইমধ্যে নির্মাতা মেহেদী হাসান হৃদয় নতুন ওয়েব সিনেমার কাজ শুরু করেছেন নুসরাত ফারিয়াকে নিয়ে। আগামী কিছুদিন এর কাজ নিয়েই ব্যস্ত থাকবেন তিনি। যার ফলে অপেক্ষা বাড়লো দীঘির। কারণ ‘বিদায়’ মুক্তির তারিখ এখনো চূড়ান্ত হয়নি। একটি সূত্র থেকে জানা গেছে, নতুন বছরে ছবিটি মুক্তির পরিকল্পনা রয়েছে। এদিকে, এ ছবির বাইরেও দীঘি একটি ওয়েব সিনেমার কাজ শেষ করেছেন। সুমন ধর পরিচালিত এটি একটি ডার্ক থ্রিলারধর্মী কাজ। এতে আরও অভিনয় করেছেনÑ ইরফান সাজ্জাদ, আশনা হাবিব ভাবনা প্রমুখ। এর বাইরে নতুন কাজ প্রসঙ্গে দীঘি বলেন, প্রস্তাব তো অনেক কাজেরই থাকে। তবে বুঝে শুনে নির্বাচন করতে চাচ্ছি। সে কারণে কাজ কম হাতে নিচ্ছি। যেগুলো করবো, দর্শকদের যেন ভালো লাগে সেটা মাথায় রাখছি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category