• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
Headline
ঠাকুরগাঁওয়ের উন্নয়নে কৃষিভিত্তিক শিল্প ও বিনিয়োগ বাড়ানোর তাগিদ চৌদ্দগ্রামে ‘হোটেল গ্রীণ ভিউ এন্ড সুইটস-০২’ উদ্বোধন টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক শিক্ষায় এআই ও তথ্যপ্রযুক্তি ব্যবহারে গুগলের সহযোগিতা চাইলেন শিক্ষামন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা ও সচেতনতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু-সহনশীল নগর গড়তে সরকার বদ্ধপরিকর ক্যাশমেমো ও মূল্যতালিকায় অনিয়ম, কালাইয়ে দুই সার ডিলারকে জরিমানা সরকারকে সহযোগিতা আমাদের কাম্য, বিরোধিতার নামে অস্থিরতা নয় ১০ সন্তান মানুষ করেও শেষ বয়সে ঠাঁই হলো গাছতলায়, বরগুনায় অসহায় বাবা-মায়ের করুণ পরিণতি পাঁচ সন্তানের মাকে বাঁচাতে আকুতি, চিকিৎসার খরচ জোগাতে অসহায় পরিবার

অভিনেত্রী শেহনাজের কাণ্ড

বিনোদন ডেস্ক : / ২১ Time View
Update : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

বেশ ক’দিন ধরেই অভিনেতা রাঘব জুয়ালের সঙ্গে প্রেমের গুঞ্জনে আলোচনার কেন্দ্রে বলিউড অভিনেত্রী শেহনাজ গিল। যদিও এই জল্পনা উড়িয়ে নিজেদের ‘ভালো বন্ধু’ বলেই দাবি করেছেন তারা। প্রেমচর্চার মাঝেই মারাত্মক বিপদের হাত থেকে অল্পের জন্য রক্ষা পেলেন অভিনেত্রী। শুটিংয়ের মাঝে নাকের নথ গিলে ফেলেছিলেন শেহনাজ। সেই অপ্রত্যাশিত দুর্ঘটনার মুহূর্তের ভিডিও নিজেই ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। ক্যামেরার পেছনে শুটিংয়ের ভিডিওতে ধরা পড়েছে নথ কেলেঙ্কারি! ভিডিওতে দেখা যায়, শুটিং সেটে ছুটে যাচ্ছিলেন শেহনাজ।

আর ঠিক সেসময় আচমকাই নাকের নথ মুখের ভেতর চলে যায়। মনে হচ্ছিল, নথটা ভুলবশত গিলে ফেলেছেন। কাশি শুরু হতেই ছুটে আসেন সহ-অভিনেতা সৌরভ সচদেভা। গলা পর্যন্ত যদি নথটি চলে যায় সেজন্য জোরে জোরে পিঠ চাপড়াতে থাকেন। এই ভয়ানক কাণ্ডের ভিডিও দেখে শেহনাজের ভক্তরা উদ্বেগ প্রকাশ করেছেন। সেই সঙ্গে কাজের প্রতি নিবেদিত অভিনেত্রীকে সম্মান জানিয়েছেন অনুরাগীরা। এক ভক্তের পরামর্শÑ নিষ্ঠার সঙ্গে কাজ করো, কিন্তু নিরাপত্তার দিকেও খেয়াল রেখো। তুমি খুবই মূল্যবান, তাই নিজের যত্ন নাও। এ দুর্ঘটনাটি ঘটেছে পাঞ্জাবি রোমান্টিক পিরিয়ড ড্রামা ‘ইশকনামা’ ছবির সেটে। ড্রামাটির মুখ্য ভূমিকায় অভিনয় করছেন শেহনাজ গিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category