তিনি বলেন, ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
তবে তারেক রহমান ব্রিকসের আউটরিচ সেশনে অংশ নেবেন কি না, সে সিদ্ধান্ত এখনো হয়নি বলে সোমবার জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
এদিনের সংবাদ সম্মেলনে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য ঢাকার অনুরোধের বিষয়ে রণধীর জয়সওয়াল বলেন, বিষয়টি ভারতের প্রচলিত প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচনা করা হচ্ছে।
তিনি জানান, এ বিষয়ে নতুন কোনো তথ্য পাওয়া গেলে ভারত তা জানাবে।
এ ছাড়া ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিষয়ে জয়সওয়াল বলেন, এটি একটি আইনি বিষয় এবং এ নিয়ে তদন্ত চলছে।







