• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
Headline
ঠাকুরগাঁওয়ের উন্নয়নে কৃষিভিত্তিক শিল্প ও বিনিয়োগ বাড়ানোর তাগিদ চৌদ্দগ্রামে ‘হোটেল গ্রীণ ভিউ এন্ড সুইটস-০২’ উদ্বোধন টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক শিক্ষায় এআই ও তথ্যপ্রযুক্তি ব্যবহারে গুগলের সহযোগিতা চাইলেন শিক্ষামন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা ও সচেতনতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু-সহনশীল নগর গড়তে সরকার বদ্ধপরিকর ক্যাশমেমো ও মূল্যতালিকায় অনিয়ম, কালাইয়ে দুই সার ডিলারকে জরিমানা সরকারকে সহযোগিতা আমাদের কাম্য, বিরোধিতার নামে অস্থিরতা নয় ১০ সন্তান মানুষ করেও শেষ বয়সে ঠাঁই হলো গাছতলায়, বরগুনায় অসহায় বাবা-মায়ের করুণ পরিণতি পাঁচ সন্তানের মাকে বাঁচাতে আকুতি, চিকিৎসার খরচ জোগাতে অসহায় পরিবার

বিশ্বকাপজয়ী তোরেসের জন্য পিএসজির প্রস্তাব ফিরিয়ে দিয়েছে বার্সেলোনা

খেলাধুলা ডেস্ক / ১১ Time View
Update : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

স্পেনের বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড ফেরান তোরেসের জন্য প্যারিস সেইন্ট-জার্মেইর (পিএসজি) দেওয়া প্রাথমিক ৪ কোটি ইউরোর প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বার্সেলোনা। কাতালান ক্লাবটির একটি সূত্র এএফপিকে এ তথ্য জানিয়েছে।

একই সূত্র জানায়, বার্সা ও পিএসজির মধ্যে এ বিষয়ে আলোচনা চলছে। স্প্যানিশ দৈনিক মুন্ডো দেপোর্তিভোর প্রতিবেদনেরও সত্যতা নিশ্চিত করেছে সূত্রটি।

স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ২০২৬ বিশ্বকাপের ফাইনালে জয়সূচক গোল করা তোরেস পিএসজি এবং তার সাবেক জাতীয় দলের কোচ লুইস এনরিকের সঙ্গে যোগ দিতে সম্মত হয়েছেন।

বার্সেলোনার সঙ্গে ২০২৭ সালের জুন পর্যন্ত চুক্তির মেয়াদ থাকা ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড যুক্তরাষ্ট্রে প্রচারণামূলক সফরের সময় সাম্প্রতিক সাক্ষাৎকারগুলোতে নিজের ভবিষ্যৎ নিয়ে স্পষ্ট কিছু বলেননি।

তোরেস বলেন, “বার্সেলোনার সঙ্গে আমার চুক্তি আছে, কিন্তু ফুটবলে কখন কী হয়, তা কেউ জানে না। আমি শুধু সঠিক সিদ্ধান্ত নেওয়ার অপেক্ষায় আছি।”

তার স্বপ্নের কোনো গন্তব্য আছে কি না জানতে চাইলে তোরেস বলেন, আছে। তবে সেটি প্রকাশ করেননি। তিনি বলেন, “আমি শুধু সুখী হতে চাই।”

২০২১ সালে ৫ কোটি ৫০ লাখ ইউরোর বেশি অর্থে ম্যানচেস্টার সিটি থেকে তোরেসকে দলে ভেড়ায় বার্সেলোনা। ২০২৪ সালের গ্রীষ্মে হান্সি ফ্লিক বার্সেলোনার দায়িত্ব নেওয়ার পর থেকে তাকে পোলিশ স্ট্রাইকার রবার্ট লিওয়ানদোস্কির বিকল্প হিসেবে মূলত সেন্টার-ফরোয়ার্ড পজিশনে খেলানো হয়েছে।

ভ্যালেন্সিয়ার যুব একাডেমি থেকে উঠে আসা তোরেস বদলি হিসেবে নেমে প্রায়ই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। গত দুই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৯৪ ম্যাচে তিনি ৪০ গোল করেছেন।

গত মাসে আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ ফাইনালের অতিরিক্ত সময়ে স্পেনের হয়ে জয়সূচক গোল করেন তোরেস। তার ওই গোলেই লা রোহারা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের শিরোপা জেতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category