• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
Headline
ঠাকুরগাঁওয়ের উন্নয়নে কৃষিভিত্তিক শিল্প ও বিনিয়োগ বাড়ানোর তাগিদ চৌদ্দগ্রামে ‘হোটেল গ্রীণ ভিউ এন্ড সুইটস-০২’ উদ্বোধন টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক শিক্ষায় এআই ও তথ্যপ্রযুক্তি ব্যবহারে গুগলের সহযোগিতা চাইলেন শিক্ষামন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা ও সচেতনতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু-সহনশীল নগর গড়তে সরকার বদ্ধপরিকর ক্যাশমেমো ও মূল্যতালিকায় অনিয়ম, কালাইয়ে দুই সার ডিলারকে জরিমানা সরকারকে সহযোগিতা আমাদের কাম্য, বিরোধিতার নামে অস্থিরতা নয় ১০ সন্তান মানুষ করেও শেষ বয়সে ঠাঁই হলো গাছতলায়, বরগুনায় অসহায় বাবা-মায়ের করুণ পরিণতি পাঁচ সন্তানের মাকে বাঁচাতে আকুতি, চিকিৎসার খরচ জোগাতে অসহায় পরিবার

সৈয়দ মোস্তফা আলম মির্জাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত

Reporter Name / ২২ Time View
Update : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

 

বিশিষ্ট শিক্ষানুরাগী ও রাজনীতিবিদ সৈয়দ মোস্তফা আলম মির্জাপুুর বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন। আজ ১০ আগস্ট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম এর বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত স্মারক নং চশিবো/বিদ্যা/চট্ট:উ (হাট)/৯০৮/৯৬/অংশ-১/১৫১৯ (৩) এর অনুকুলে উক্ত কমিটি অনুমোদন হয়। সৈয়দ মোস্তফা আলম ইতিমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক-ক্রীড়া সংস্থা জাতীয় নির্বাহী কমিটির আহ্বায়ক, আলোকিত হাটহাজারী উন্নয়ন ফোরামের চেয়ারম্যান, আন্তর্জাতিক মানবাধিকার কমিশন গ্লোবাল বাংলাদেশ চ্যাপ্টারের জেনারেল সেক্রেটারি, চট্টগ্রাম সাংস্কৃতিক ঐক্যজোট’র চেয়ারম্যান, সেইভ দ্যা স্পোটর্স চট্টগ্রাম এর প্রধান সমন্বয়কারী বাংলাদেশ পর্যটন শিল্প উন্নয়ন ফোরাম জাতীয় নির্বাহী কমিটির চেয়ারম্যান’র দায়িত্ব পালন করছেন। কমিটির অন্যান্য সদস্যবৃন্দ হলেন শিক্ষক প্রতিনিধি শাপলা বড়ুয়া, অভিভাবক প্রতিনিধি মোঃ বদিউল আলম, পদাধিকার বলে সদস্য সচিব শিক্ষক মুহাম্মদ আবু সৈয়দ হায়দার। নবগঠিত এডহক কমিটির সভাপতি বাংলাদেশের শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি, মানবাধিকার এবং সামাজিক কর্মকাণ্ডের জন্য বিভিন্ন সময়ে সম্মাননা পেয়েছেন। বিদ্যালয়ে এডহক কমিটির দায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়ায় তিনি বলেন ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত এ শিক্ষা প্রতিষ্ঠানের পড়া লেখার মানোন্নয়নসহ নানাবিদ কাজে দায়িত্বকালীন সময়ে যুগোপযোগী কর্মসূচি পালন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category