• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
Headline
ঠাকুরগাঁওয়ের উন্নয়নে কৃষিভিত্তিক শিল্প ও বিনিয়োগ বাড়ানোর তাগিদ চৌদ্দগ্রামে ‘হোটেল গ্রীণ ভিউ এন্ড সুইটস-০২’ উদ্বোধন টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক শিক্ষায় এআই ও তথ্যপ্রযুক্তি ব্যবহারে গুগলের সহযোগিতা চাইলেন শিক্ষামন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা ও সচেতনতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু-সহনশীল নগর গড়তে সরকার বদ্ধপরিকর ক্যাশমেমো ও মূল্যতালিকায় অনিয়ম, কালাইয়ে দুই সার ডিলারকে জরিমানা সরকারকে সহযোগিতা আমাদের কাম্য, বিরোধিতার নামে অস্থিরতা নয় ১০ সন্তান মানুষ করেও শেষ বয়সে ঠাঁই হলো গাছতলায়, বরগুনায় অসহায় বাবা-মায়ের করুণ পরিণতি পাঁচ সন্তানের মাকে বাঁচাতে আকুতি, চিকিৎসার খরচ জোগাতে অসহায় পরিবার

সরব সুনেরাহ বিনতে কামাল

বিনোদন ডেস্ক : / ৪২ Time View
Update : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

চলচ্চিত্র, ওটিটি, নাটকসহ বিনোদনের প্রায় সব মাধ্যমেই সরব সময় পার করছেন অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। প্রথম সিনেমা ‘ন ডরাই’-এর মাধ্যমেই সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি। এরপর ‘অন্তর্জাল’, ‘উৎসব, ‘দাগি’ ছবিগুলোর মধ্যে দিয়ে নিজেকে সুঅভিনেত্রী হিসেবে প্রমাণ করেছেন তিনি। নূহাশ হুমায়ূনের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মশারি’তে অভিনয় করেও আন্তর্জাতিকভাবে নজর কাড়েন তিনি। এটি বেশ কয়েকটি উৎসবে প্রদর্শিত হয়েছে। এর বাইরে ওটিটির কাজেও পাওয়া গেছে তাকে।

আলাদা স্টাইল, সংলাপ ভঙ্গি ও অভিনয়ের কারণে ছোট পর্দার দর্শকদেরও নজর কাড়েন তিনি। তার অভিনীত ‘এটা আমাদেরই গল্প’ ধারাবাহিকটি তুমুল জনপ্রিয়তা পায়। মোহাম্মদ মোস্তফা কামাল রাজের এ সিরিয়ালে তিনি ‘সায়রা’ চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পান। এ সিরিয়ালের পর সুনেরাহ’র ছোট পর্দায় চাহিদা আরও বেড়ে যায়। বর্তমানে নাটকে বেশ ব্যস্ত সময় পার করছেন তিনি।

একাধিক সিনেমা ও ওটিটির কাজের পাশাপাশি নাটকেই এখন বেশি সময় দিচ্ছেন এ অভিনেত্রী। সম্প্রতি পারিবারিক গল্পে সুলতান এন্টারটেইনমেন্ট থেকে মুক্তি পেয়েছে তার অভিনীত নাটক ‘আপন পরিবার’। আরমান আহমেদ প্রত্যয়ের পরিচালনায় এতে তিনি অভিনয় করেছেন ইয়াশ রোহানের বিপরীতে। নাটকটি প্রকাশের দু’দিনের মাথায়ই এতে সুনেরাহ’র অভিনয় প্রশংসিত হচ্ছে। এর বাইরে কমপক্ষে আরও হাফ ডজন নতুন নাটকের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন সুনেরাহ বিনতে কামাল।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category