• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
Headline
ঠাকুরগাঁওয়ের উন্নয়নে কৃষিভিত্তিক শিল্প ও বিনিয়োগ বাড়ানোর তাগিদ চৌদ্দগ্রামে ‘হোটেল গ্রীণ ভিউ এন্ড সুইটস-০২’ উদ্বোধন টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক শিক্ষায় এআই ও তথ্যপ্রযুক্তি ব্যবহারে গুগলের সহযোগিতা চাইলেন শিক্ষামন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা ও সচেতনতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু-সহনশীল নগর গড়তে সরকার বদ্ধপরিকর ক্যাশমেমো ও মূল্যতালিকায় অনিয়ম, কালাইয়ে দুই সার ডিলারকে জরিমানা সরকারকে সহযোগিতা আমাদের কাম্য, বিরোধিতার নামে অস্থিরতা নয় ১০ সন্তান মানুষ করেও শেষ বয়সে ঠাঁই হলো গাছতলায়, বরগুনায় অসহায় বাবা-মায়ের করুণ পরিণতি পাঁচ সন্তানের মাকে বাঁচাতে আকুতি, চিকিৎসার খরচ জোগাতে অসহায় পরিবার

তানজিন তিশার ফেরা : ছোট পর্দায়

বিনোদন ডেস্ক : / ৩৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

সুঅভিনেত্রী হিসেবে বেশ আগেই নিজেকে প্রমাণ করেছেন তানজিন তিশা। কাজ করেছেন ওটিটিতেও। তবে অনেকটা সময় ধরে তার বড় পর্দায় অভিষেক নিয়ে আলোচনা চলছিল। অবশেষে সুপারস্টার শাকিব খানের বিপরীতে কাজের সুযোগ আসে তার। এরইমধ্যে ‘সোলজার’ ছবিতে শাকিবের সঙ্গে কাজ করেছেন তিশা। প্রথম ছবিতেই শাকিব খানের মতো নায়ককে পেয়েছেন তিনি। ছবিটি পরিচালনা করেছেন সাকিব ফাহাদ। গত বছরের ডিসেম্বরেই ছবিটি মুক্তির কথা থাকলেও সেটি হয়নি। বড় পর্দায় অভিষেকের জন্য ছোট পর্দায় কাজ একেবারে কমিয়ে দিয়েছিলেন তিশা। বিশেষ করে বড় পর্দায় নিজের অভিষেক ছবি মুক্তির অপেক্ষাতেই ছিলেন তিনি। দেখতে চেয়েছিলেন বড় পর্দায় প্রথমবারের মতো দর্শক তাকে কীভাবে নেয়। এ কারণেই ছোট পর্দায় গ্যাপ দিয়েছিলেন তিনি।

এদিকে, সব ঠিকঠাক থাকলে ‘সোলজার’ ছবিটি চলতি বছরের ডিসেম্বরে মুক্তি পাওয়ার কথা রয়েছে। তবে এবার নিজ ঘরে ফিরলেন তিশা। অর্থাৎ কয়েক মাস পর ছোট পর্দায় কামব্যাক ঘটলো এ অভিনেত্রীর। সিএমভির ব্যানারে একটি বড় আয়োজনের নাটকের মধ্যদিয়ে তিনি ফিরেছেন। নাটকের নাম ‘প্রতিশোধ’। মহিদুল মহিম পরিচালিত এ নাটকে তিনি অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভানের বিপরীতে। এর আগে এই জুটির বেশ কিছু কাজই ধারাবাহিকভাবে সফলতা পেয়েছিল। এবার দীর্ঘ সময় পর তারা একসঙ্গে অভিনয় করলেন। নাটকে তানজিন তিশা অভিনয় করেছেন করপোরেট জগতের এক সফল তরুণীর ভূমিকায়। গল্পে দেখা যাবে ফারহান আহমেদ জোভান তিশার কোম্পানিতে সুযোগ না পেয়ে অন্য একটি কোম্পানিতে যোগ দেন। এরপর তিশার সঙ্গে প্রতিশোধের গল্পে লিপ্ত হন তিনি। নাটকে প্রেম ও প্রতিশোধের গল্পই উঠে এসেছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category