• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
Headline
রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন মো. ইউনুস আলী মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন AI ব্যবহারে আরও দক্ষ হবে সরকার, সহজ হবে নাগরিক সেবা চৌদ্দগ্রামে কানাইল খালে পোনামাছ অবমুক্ত করলেন জেলা প্রশাসক শিক্ষার মানোন্নয়নে ছাত্র-শিক্ষক ও অভিভাবকদের সাথে – ডিসির মতবিনিময় কিডনি ডায়ালাইসিসসহ উন্নত চিকিৎসা পৌঁছে যাবে উপজেলায়ঃ স্বাস্থ্যমন্ত্রী লালমাইয়ে ফিশারিতে ভেসে উঠল নিখোঁজ বাকপ্রতিবন্ধী যুবকের লাশ মারধরের ৮ দিন পর চিকিৎসাধীন অবস্থায় স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার ব্যক্তি, পরিবার, পেশা ও সংগঠনের দায়িত্বে ভারসাম্য জরুরি:সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন। সঠিক পরিকল্পনা নিয়ে সরকার কাজ করছে: পানিসম্পদমন্ত্রী

কুমিল্লা পেশাজীবী সাংবাদিক সোসাইটির মাসিক সভা অনুষ্ঠিত

মোঃ জুয়েল রানা মজুমদার, কুমিল্লা প্রতিনিধি / ১১ Time View
Update : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

কুমিল্লা পেশাজীবী সাংবাদিক সোসাইটির আগস্ট মাসের মাসিক সভা শুক্রবার (২১ আগস্ট ২০২৬) বিকেল ৪টায় কুমিল্লার ঐতিহ্যবাহী হোটেল নূরজাহানে অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ বাবর হোসেন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ জুয়েল রানা মজুমদার। সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
সভাপতির বক্তব্যে মোঃ বাবর হোসেন বলেন, “সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে কুমিল্লা পেশাজীবী সাংবাদিক সোসাইটিকে আরও গতিশীল, শক্তিশালী ও জনকল্যাণমুখী সংগঠন হিসেবে গড়ে তুলতে হবে।”
সাধারণ সম্পাদক মোঃ জুয়েল রানা মজুমদার বলেন, “সংগঠনের অগ্রগতির জন্য সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, নিয়মিত কার্যক্রম ও পেশাগত দক্ষতা বৃদ্ধির উদ্যোগ অব্যাহত রাখতে হবে। ঐক্য ও শৃঙ্খলার মাধ্যমে সোসাইটিকে আরও এগিয়ে নেওয়া সম্ভব।”
সভায় আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল আউয়ার সরকার, সাংগঠনিক সম্পাদক মোঃ মনির হোসেন, দপ্তর সম্পাদক মোঃ শাহিন মিয়া, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ জহিরুল ইসলাম মারুফ, ক্রীড়া সম্পাদক মোঃ শাহাদাত কামাল শাকিল, তথ্য, গবেষণা ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক, মুহাম্মদ শাফায়েত হোসেন মারুফ, নির্বাহী সদস্য মোঃ খন্দকার হুমায়ুন কবির, মোঃ রকিবুজ্জামান চৌধুরী, মোঃ আব্দুল জলিল মজুমদার ও মোঃ জসীমউদ্দীনসহ অন্যান্য সদস্যবৃন্দ।
সভায় সংগঠনের সার্বিক উন্নয়ন, সদস্যদের কল্যাণ এবং সংগঠনকে আরও সুসংগঠিত ও গতিশীল করার বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category