• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
Headline
ঠাকুরগাঁওয়ের উন্নয়নে কৃষিভিত্তিক শিল্প ও বিনিয়োগ বাড়ানোর তাগিদ চৌদ্দগ্রামে ‘হোটেল গ্রীণ ভিউ এন্ড সুইটস-০২’ উদ্বোধন টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক শিক্ষায় এআই ও তথ্যপ্রযুক্তি ব্যবহারে গুগলের সহযোগিতা চাইলেন শিক্ষামন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা ও সচেতনতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু-সহনশীল নগর গড়তে সরকার বদ্ধপরিকর ক্যাশমেমো ও মূল্যতালিকায় অনিয়ম, কালাইয়ে দুই সার ডিলারকে জরিমানা সরকারকে সহযোগিতা আমাদের কাম্য, বিরোধিতার নামে অস্থিরতা নয় ১০ সন্তান মানুষ করেও শেষ বয়সে ঠাঁই হলো গাছতলায়, বরগুনায় অসহায় বাবা-মায়ের করুণ পরিণতি পাঁচ সন্তানের মাকে বাঁচাতে আকুতি, চিকিৎসার খরচ জোগাতে অসহায় পরিবার

লালমাইয়ে ফিশারিতে ভেসে উঠল নিখোঁজ বাকপ্রতিবন্ধী যুবকের লাশ

অরুণ কৃষ্ণ পাল (লালমাই প্রতিনিধি) / ৭৮ Time View
Update : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের পাশে লালমাই উপজেলার চেঙ্গাহাটা বাজার সংলগ্ন একটি মাছের ফিশারি থেকে তনন হোসেন (২৬) নামের এক নিখোঁজ বাকপ্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

​রবিবার (২৩ আগস্ট) সকালে স্থানীয় লোকজন ফিশারির পানিতে মরদেহটি ভেসে থাকতে দেখে লালমাই থানা পুলিশকে খবর দেন। সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
​নিহত তনন চাঁদপুর জেলার শাহারাস্তি উপজেলার নিজ মেহের দক্ষিণ গ্রামের খোকন মিয়া ও শাহীন বেগম দম্পতির ছেলে। তিনি বাকপ্রতিবন্ধী ও মানসিক সমস্যায় ভুগছিলেন বলে জানা গেছে।
​পরিবার সূত্রে জানা যায়, গতকাল থেকে তনন নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে পরিবারের পক্ষ থেকে শাহারাস্তি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে নিহতের ছবি দেখে স্বজনরা ঘটনাস্থলে এসে তার পরিচয় শনাক্ত করেন।
​খবর পেয়ে কুমিল্লা সদর দক্ষিণ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মোস্তাইন বিল্লাহ ও লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানসহ পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন।
​এ-বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাইন বিল্লাহ বলেন, “সংবাদ পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে পৌঁছাই। নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনোভাবে পানিতে পড়ে গিয়ে সাঁতার না জানার কারণে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। লাশটি উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় লালমাই থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। তদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category