• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
Headline
ঠাকুরগাঁওয়ের উন্নয়নে কৃষিভিত্তিক শিল্প ও বিনিয়োগ বাড়ানোর তাগিদ চৌদ্দগ্রামে ‘হোটেল গ্রীণ ভিউ এন্ড সুইটস-০২’ উদ্বোধন টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক শিক্ষায় এআই ও তথ্যপ্রযুক্তি ব্যবহারে গুগলের সহযোগিতা চাইলেন শিক্ষামন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা ও সচেতনতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু-সহনশীল নগর গড়তে সরকার বদ্ধপরিকর ক্যাশমেমো ও মূল্যতালিকায় অনিয়ম, কালাইয়ে দুই সার ডিলারকে জরিমানা সরকারকে সহযোগিতা আমাদের কাম্য, বিরোধিতার নামে অস্থিরতা নয় ১০ সন্তান মানুষ করেও শেষ বয়সে ঠাঁই হলো গাছতলায়, বরগুনায় অসহায় বাবা-মায়ের করুণ পরিণতি পাঁচ সন্তানের মাকে বাঁচাতে আকুতি, চিকিৎসার খরচ জোগাতে অসহায় পরিবার

বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে : ভূমিমন্ত্রী মিজানুর রহমান

অনলাইন ডেস্ক. / ১৬ Time View
Update : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেছেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাক্ষেত্রে সর্বোচ্চ অর্থ বরাদ্দ করেছেন। এর মধ্য দিয়ে যেন প্রকৃত শিক্ষা এবং উৎপাদনমুখী শিক্ষা, বিদেশের যেকোনো শিক্ষার্থী সমপর্যায়ে অর্জন করতে পারে, সেই প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

আজ বিকেলে নগরীর নিউ গভমেন্ট ডিগ্রি কলেজ মিলনায়তনে কলেজটির এইচএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মিজানুর রহমান মিনু বলেন, দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের খোঁজখবর রাখা এবং নতুন বাচ্চারা, যারা শিক্ষা নিতে স্কুলে আসেÑ তারা যেন ঝরে না পড়ে এবং যারা সমাজে অনেক পিছিয়ে পড়া, আর্থিক দিক দিয়ে অনেক দুর্বলÑ তাদেরও পড়াশোনা নিশ্চিতে কাজ করছে বর্তমান সরকার।

তিনি আরো বলেন, গণতন্ত্রের জন্য লড়াই করা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নারী শিক্ষায় এবং শিক্ষা অর্জনে ব্যাপক অবদান রেখে গেছেন। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বাস করেন, জাতিকে সব দিক দিয়ে সুশিক্ষায় শিক্ষিত করার মধ্য দিয়ে জাতির আগামী দিনের অগ্রগতি এবং উন্নয়ন সুনিশ্চিত করা সম্ভব হবে। এজন্য তিনি শিক্ষাক্ষেত্রকে অনেক গুরুত্ব দিয়েছেন।

মন্ত্রী বলেন, বিশ্বের যেকোনো বড় বড় দেশের সমপর্যায়ে নিজের মেধাকে বিকশিত করে উপযুক্ত স্থান অর্জন করাই আমাদের লক্ষ্য। সেই দিক দিয়ে নিউ গভমেন্ট ডিগ্রি কলেজের আমার সাবেক অনেক মেধাবী ছাত্র-ছাত্রী ভাইবোনেরা, তারা অনেক সুনামের সঙ্গে দেশের বিভিন্ন জায়গায় তাদের কর্মদক্ষতা প্রদর্শন করে এই শিক্ষা প্রতিষ্ঠানকে সবসময় তাদের হৃদয়ে গেঁথে রেখেছেন।

অনুষ্ঠানে নিউ গভমেন্ট ডিগ্রি কলেজ, এইচএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন, এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. এরশাদ আলী ঈশা এবং রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন রাজশাহী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর হাবিবুর রহমান, নিউ গভমেন্ট ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এস এম জার্জিস কাদির, প্রথম ব্যাচের অ্যালামনাস শাহেদ উদ্দিন মন্ডল।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এইচএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও নিউ গভমেন্ট ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শিখা সরকার।

অনুষ্ঠানে কলেজের বিভাগীয় প্রধানগণ, শিক্ষক, সাবেক ও বর্তমান শিক্ষার্থী এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category