• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
Headline
ঠাকুরগাঁওয়ের উন্নয়নে কৃষিভিত্তিক শিল্প ও বিনিয়োগ বাড়ানোর তাগিদ চৌদ্দগ্রামে ‘হোটেল গ্রীণ ভিউ এন্ড সুইটস-০২’ উদ্বোধন টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক শিক্ষায় এআই ও তথ্যপ্রযুক্তি ব্যবহারে গুগলের সহযোগিতা চাইলেন শিক্ষামন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা ও সচেতনতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু-সহনশীল নগর গড়তে সরকার বদ্ধপরিকর ক্যাশমেমো ও মূল্যতালিকায় অনিয়ম, কালাইয়ে দুই সার ডিলারকে জরিমানা সরকারকে সহযোগিতা আমাদের কাম্য, বিরোধিতার নামে অস্থিরতা নয় ১০ সন্তান মানুষ করেও শেষ বয়সে ঠাঁই হলো গাছতলায়, বরগুনায় অসহায় বাবা-মায়ের করুণ পরিণতি পাঁচ সন্তানের মাকে বাঁচাতে আকুতি, চিকিৎসার খরচ জোগাতে অসহায় পরিবার

অর্থাভাবে চিকিৎসা থমকে যাওয়া জান্নাতুলের পাশে ডা. জুবাইদা রহমান

একুশে সংবাদ ডেস্ক / ৪১ Time View
Update : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সপ্তম শ্রেণির ছাত্রী জান্নাতুল ফেরদৌসের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। অর্থাভাবে শিশুটির চিকিৎসা ব্যাহত হওয়ার খবর জানতে পেরে তার সুচিকিৎসার উদ্যোগ নেওয়া হয়েছে। গঠন করা হচ্ছে বিশেষ মেডিকেল বোর্ড।

সামাজিক যোগাযোগমাধ্যমে জান্নাতুলের পরিবারের আকুতির একটি ভিডিও দেখে ডা. জুবাইদা রহমান তার চিকিৎসার সার্বিক খোঁজ নেওয়ার নির্দেশনা দেন।

এর পরিপ্রেক্ষিতে রোববার দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন জান্নাতুলকে দেখতে যান খুলনা জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদ প্রশাসক এসএম মনিরুল হাসান বাপ্পী। তিনি শিশুটির শয্যাপাশে কিছু সময় কাটান এবং চিকিৎসকদের সঙ্গে তার চিকিৎসার বিষয়ে কথা বলেন।

পরে জেডআরএফ সদস্য ডা. এমআর হাসানের মাধ্যমে জান্নাতুলের পরিবারের সঙ্গে ভিডিও কলে কথা বলার ব্যবস্থা করা হয়।

এসএম মনিরুল হাসান বাপ্পী জানান, শনিবার রাতে ঢাকা থেকে তাকে বিষয়টি জানানো হয়। এরপর তিনি দ্রুত হাসপাতালে গিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। জান্নাতুলের দ্রুত আরোগ্যের জন্য মেডিকেল বোর্ড গঠনসহ প্রয়োজনীয় প্রশাসনিক ও আর্থিক সহযোগিতা দেওয়া হবে।

তিনি বলেন, সোমবার মেডিকেল বোর্ড গঠন করে জান্নাতুলের চিকিৎসার বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

জান্নাতুলের মা আজমিরা বেগম জানান, তাদের বাড়ি খুলনার কয়রা উপজেলায়। অভাব-অনটনের সংসারে স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর দুই সন্তানকে নিয়ে তিনি চরম সংকটে রয়েছেন।

তিনি জানান, জান্নাতুল দৌলতপুরের দেয়ানা মহিলা দাখিল মাদ্রাসায় ষষ্ঠ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছে। পরে কয়রার একটি হেফজখানায় ভর্তি হলেও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তার পড়াশোনা বন্ধ হয়ে যায়।

মাত্র দুই মাস বয়সে নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার পর থেকেই জান্নাতুলের দুই পা ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ে। পরবর্তীতে তার নার্ভের জটিলতা ও বেড সোর (শয্যাক্ষত) দেখা দেয়।

আজমিরা বেগম বলেন, অর্থের অভাবে মেয়ের চিকিৎসা চালানো প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। দুই দিন আগে একজন ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের দুরবস্থার একটি ভিডিও প্রকাশ করলে সেটি ছড়িয়ে পড়ে। পরে বিষয়টি সংশ্লিষ্টদের নজরে আসে এবং চিকিৎসার সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।

এতে নতুন করে আশার আলো দেখছেন জান্নাতুলের মা।

জেডআরএফ সদস্য ডা. এমআর হাসান বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি নজরে আসার পরই ডা. জুবাইদা রহমান জান্নাতুলের চিকিৎসায় সহায়তার উদ্যোগ নেন। তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংযুক্ত জেডআরএফের প্রোগ্রাম পরিচালক অধ্যাপক ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহকে বিষয়টি তদারকের নির্দেশ দেন।

এরই ধারাবাহিকতায় হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং সোমবার জান্নাতুলের সুচিকিৎসার জন্য বিশেষ মেডিকেল বোর্ড গঠন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category