• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
Headline
ঠাকুরগাঁওয়ের উন্নয়নে কৃষিভিত্তিক শিল্প ও বিনিয়োগ বাড়ানোর তাগিদ চৌদ্দগ্রামে ‘হোটেল গ্রীণ ভিউ এন্ড সুইটস-০২’ উদ্বোধন টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক শিক্ষায় এআই ও তথ্যপ্রযুক্তি ব্যবহারে গুগলের সহযোগিতা চাইলেন শিক্ষামন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা ও সচেতনতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু-সহনশীল নগর গড়তে সরকার বদ্ধপরিকর ক্যাশমেমো ও মূল্যতালিকায় অনিয়ম, কালাইয়ে দুই সার ডিলারকে জরিমানা সরকারকে সহযোগিতা আমাদের কাম্য, বিরোধিতার নামে অস্থিরতা নয় ১০ সন্তান মানুষ করেও শেষ বয়সে ঠাঁই হলো গাছতলায়, বরগুনায় অসহায় বাবা-মায়ের করুণ পরিণতি পাঁচ সন্তানের মাকে বাঁচাতে আকুতি, চিকিৎসার খরচ জোগাতে অসহায় পরিবার

মনীষা কৈরালার অনুরোধ : বলিউডের

বিনোদন ডেস্ক : / ১৭ Time View
Update : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

স্বর্ণালি যুগের অভিনয়শিল্পী মনীষা কৈরালা। তবে এই পরিচয়ের আড়ালে রয়েছে তার আরও একটি পরিচয়- তিনি একজন মানবিক মানুষ। মানুষের দুঃখ-কষ্ট স্পর্শ করে তাকে। তিনি ব্যথিত হন, সমব্যথী হয়ে বিপন্ন মানুষের পাশে দাঁড়ান। সম্প্রতি ভয়াবহ বন্যায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ভ্রমণের দেশ হিসেবে পরিচিত নেপাল। প্রাণহানির ঘটনা তো ঘটেছেই। যারা বেঁচে আছেন, তাদের জীবনও এখন সংকটাপন্ন। মানুষের এই দুর্দশা, এই মানবেতর জীবনযাপন কষ্ট দিচ্ছে মনীষা কৈরালাকে। গত ৩০ আগস্ট তিনি যোগ দিয়েছিলেন ভারতের ইশা ফাউন্ডেশন আয়োজিত ‘নেপালের সঙ্গে সংহতি’ অনুষ্ঠানে। সেখানে তিনি বক্তব্য রাখেন এবং আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন- বিশ^ উষ্ণায়নের চরম পরিণতির শিকার হচ্ছে নেপাল।’ এরপর তিনি অনুরোধ জানান, এই জলবায়ু সংকট মোকাবিলায় ভারত, চীন এবং নেপাল যেন একজোট হয়ে কাজ করে। এ সময় তিনি আরও বলেন- ‘প্রতিবেশী দেশগুলোর ভাগ্য ও প্রকৃতি একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।’ নেপালে জন্মগ্রহণকারী এই অভিনেত্রী মনে করেন, দ্রুত দেশটির অর্থনৈতিক উন্নয়ন দরকার। আর যেহতু দেশটি ভ্রমণের দেশ হিসেবে খ্যাত, তাই তিনি পর্যটকদের প্রতি অনুরোধ জানান, যেন তারা এই দেশে ভ্রমণ না কমান। বরং আরও বেশি বেশি ভ্রমণ করে দেশটির অর্থনীতির চাকা সচল রাখতে সহায়তা করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category