• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
Headline
আন্তর্জাতিক গবেষণা প্রতিযোগিতায় বিশ্বসেরা ১০ জনের তালিকায় জয়পুরহাটের আশিক জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত জয়পুরহাটে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত মিঠাপুকুরে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার নিশ্চিতে কর্মশালা জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী : ২৬ অক্টোবর  কন্যাশিশু দিবস আজ স্বপ্নের ডানা মেলুক প্রতিটি শিশু মেষতলা মাদ্রাসায় তিন শিক্ষার্থীর পবিত্র কোরআন হেফজ সম্পন্ন, সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান শিল্পকলা একাডেমির রবীন্দ্রনাথের গ্রাফিতি বিকৃতির ঘটনায় মামলা, গ্রেপ্তার ৪ সাবেক জেলার ৫৭টি ভুয়া বিল পাস করে চাকরি হারালেন  ঘুমা- কেন বললেন তিশা : চুপ থাক তোরা

দশম ওয়েজবোর্ড গঠনের দাবিতে  প্রেস ক্লাবে সাংবাদিকদের সমাবেশ আজ

একুশে সংবাদ ডেস্ক / ৪৩ Time View
Update : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

নবম ওয়েজবোর্ডের বকেয়া বাস্তবায়ন ও অন্তর্বর্তীকালীন মহার্ঘ ভাতা ঘোষণার দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গণমাধ্যমকর্মীদের জন্য অবিলম্বে দশম ওয়েজবোর্ড গঠন, অন্তর্বর্তীকালীন মহার্ঘ ভাতা ঘোষণা এবং বকেয়াসহ নবম ওয়েজবোর্ড রোয়েদাদ বাস্তবায়নের দাবিতে বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

বুধবার সংগঠন দুটির এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়।

বিএফইউজের মহাসচিব কাদের গনি চৌধুরী ও ডিইউজের সাধারণ সম্পাদক খুরশীদ আলম যৌথভাবে সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দকে যথাসময়ে সমাবেশে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

এদিকে ডিইউজে সভাপতি মো. শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশীদ আলম এক যৌথ বিবৃতিতে বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও দৈনন্দিন ব্যয় বৃদ্ধির কারণে সাংবাদিক সমাজ তীব্র আর্থিক সংকটে পড়েছে।

বিএফইউজে ও ডিইউজে নেতৃবৃন্দ অভিযোগ করেন, প্রায় এক দশক আগে সাংবাদিকদের জন্য ঘোষিত নবম ওয়েজবোর্ড রোয়েদাদ নানা আইনি ও প্রশাসনিক জটিলতার কারণে এখনো অনেক সংবাদমাধ্যমে বাস্তবায়িত হয়নি।

তারা বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতা ও সাংবাদিকদের আন্দোলনের মাধ্যমে তৎকালীন সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একাধিকবার দাবি জানানো হলেও সাংবাদিকদের জন্য নতুন ওয়েজবোর্ড রোয়েদাদ বাস্তবায়ন কমিটি গঠনে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।

সাংবাদিক নেতৃবৃন্দ আরও বলেন, সরকারি কর্মচারীদের জন্য সম্প্রতি অনুমোদিত জাতীয় বেতনস্কেলে উল্লেখযোগ্য হারে বেতন বৃদ্ধি করা হয়েছে। অথচ গণমাধ্যমকর্মীদের বাদ রেখে শুধু সরকারি কর্মচারীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি করা হলে সমাজে বৈষম্য আরও বাড়বে।

তারা বলেন, চতুর্থ রোয়েদাদ পর্যন্ত সাংবাদিকদের বেতন-ভাতা সরকারি কর্মচারীদের তুলনায় উন্নত ছিল। কিন্তু দীর্ঘদিনের আমলাতান্ত্রিক জটিলতার কারণে সাংবাদিক সমাজ এখন উপেক্ষিত।

অবিলম্বে দশম ওয়েজবোর্ড ঘোষণা, গণমাধ্যমকর্মীদের নিয়মিত বেতন-ভাতা নিশ্চিত করা এবং যেসব প্রতিষ্ঠানে নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন হয়নি, সেসব প্রতিষ্ঠানে বকেয়াসহ রোয়েদাদ বাস্তবায়নে কার্যকর সরকারি উদ্যোগ নেওয়ার দাবি জানান সাংবাদিক নেতৃবৃন্দ।

দাবি আদায়ে  বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে সাংবাদিকসহ সংশ্লিষ্ট পেশাজীবীদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category