• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
Headline
জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত জয়পুরহাটে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত মিঠাপুকুরে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার নিশ্চিতে কর্মশালা জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী : ২৬ অক্টোবর  কন্যাশিশু দিবস আজ স্বপ্নের ডানা মেলুক প্রতিটি শিশু মেষতলা মাদ্রাসায় তিন শিক্ষার্থীর পবিত্র কোরআন হেফজ সম্পন্ন, সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান শিল্পকলা একাডেমির রবীন্দ্রনাথের গ্রাফিতি বিকৃতির ঘটনায় মামলা, গ্রেপ্তার ৪ সাবেক জেলার ৫৭টি ভুয়া বিল পাস করে চাকরি হারালেন  ঘুমা- কেন বললেন তিশা : চুপ থাক তোরা অধরা খান : এটি আমার জন্য বড় শিক্ষা হয়ে থাকবে

গাইবান্ধায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ আহত ৫

স্টাফ রিপোর্টার / ৩৭ Time View
Update : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কে বাস ও মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও আহত হয়েছে ৫ জন। অপরদিকে সাদুল্লাপুরে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কের সাঁকো ব্রীজ সংলগ্ন এলাকায় গাইবান্ধা গামী আলহামরা বাস ও মাইক্রোবাস  মুখোমুখি সংঘর্ষে ঘটনা ঘটে। ঘটনা স্থলে মাইক্রোবাস চালকের মৃত্যু হয়। এতে মাইক্রোবাসের হেলপার ও বাসের যাত্রী সহ আহত হয় ৫ জন।
নিহত মাইক্রোবাস চালক ঠাকুরগাঁও সদরের  বাসগড়া গ্রামের মো ফয়জার রহমানের ছেলে মো মাসুদ রানা(৩৫)।এছাড়াও আহতদের পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসা জন্য ভর্তি করা হয়েছে।
পলাশবাড়ী থানার এসআই হারুন অর রশিদ  সড়ক দুর্ঘটনায় বিষয়টি নিশ্চিত করে বলেন,লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
অপরদিকে আজ সকাল ১০ টার দিকে গাইবান্ধার সাদুল্লাপুরে মোটরসাইকেল যোগে ছেলেকে স্কুলে নিয়ে যাওয়ার পথে ঢাকা-গামী ফাতেমা কোচের ধাক্কায় গোলাম রব্বানী নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতের বাসা গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নে।
সাদুল্লাপুর থানার উপপরিদর্শক এসআই আবু  দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category